Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় : 09:17:57 pm, Sunday, 3 May 2026
  • 18 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে গত ১ মে সহিংসতা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাগুরা ১ আসনের সদস মনোয়ার হোসেন খানঁ ও বিএনপি’র ও স্থানীয় নেতৃবৃন্দ। ৩ মে রবিবার বিকালে পরিদর্শনে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শান্তনা দেন।

পরিদর্শনকালে দেখা যায়, গ্রামের বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন যে, দুর্বৃত্তরা শুধু আগুনই দেয়নি বরং গরু-ছাগল, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এলাকায় এখনও এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন​”অসহায় মানুষের বাড়িঘরে আগুন দেওয়া, গরু-ছাগল ও টাকা-পয়সা লুট করা একটি অত্যন্ত ভয়াবহ ও অমানবিক বিষয়।”

তিনি শ্রীপুর থানা বিএনপি-কে নির্দেশ দেন যেন যেকোনো মূল্যে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হয়।

সহিংসতা সৃষ্টিকারীদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই ধরনের অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এসবের সাথে জড়িত এবং যারা তাদের সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান। সেই সাথে এলাকাবাসীকে কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

​পরিদর্শনকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, বদরুল আলম হিরো , সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান

আপডেট সময় : 09:17:57 pm, Sunday, 3 May 2026