Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:43 pm, Wednesday, 5 February 2025
  • 184 বার পড়া হয়েছে

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না। শুধু সার্টিফিকেট অর্জন করা যায়। এ দুয়ের সম্মিলন ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেমও তৈরি হয় না।

আজ -বুধবার- সকালে রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা প্রতিষ্ঠানের ফল ও স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, পৃথিবীর নামীদামী বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই বেসরকারি, এমানের সরকারি বিশ্ববিদ্যালয় খুব একটা নেই। এসকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ধর্ম নির্ভরতা আছে। মুসলমানদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল আযহার বিশ্ববিদ্যালয়ও মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি শিক্ষার সাথে ধর্মের সংশ্লিষ্টতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, নৈতিকতাবোধ জাগ্রত করা না গেলে শিক্ষার্থীরা পাশ করার পর অনৈতিক কাজ করবে। তারা অনিয়ম, ঘুষ ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। তিনি অসৎপথে যেনতেন উপায়ে অর্থ উপার্জনের চিন্তা ত্যাগ করার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছি। অন্ধ দলীয় রাজনীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে এরূপ রাজনৈতিক সংস্কৃতি নেই। তিনি নবীন শিক্ষার্থীদেরকে এই সংস্কৃতি পরিহার করে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সকল কাজে স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান।

ভাইস চ্যালেন্সর কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুল হাই শিকদার, বিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ জারিফ জাফরি প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 05:28:43 pm, Wednesday, 5 February 2025