Dhaka , Saturday, 10 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার না করলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর গ্যাংস্টার মানিয়া সুরভের সঙ্গে কী সম্পর্ক ছিল নানা পাটেকরের? ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা, চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা কার হাতে আসল ক্ষমতা? বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু, অক্টোবরে প্রাণহানি ৫০ ‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খাঁন নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক বসিকে চলছে গভীর ষড়যন্ত্র: শিরিনকে দুর্নাম করতেই নেওয়া হচ্ছে বিতর্কিত পদক্ষেপ, লক্ষ্য আগামীর মেয়র নির্বাচন জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪ জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ৪৭ হাজার টাকা : বিদ্যুৎ চোর আটক রামুতে মসজিদ-মাদরাসা নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ঢাকায় আটক মামুন ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে সিপিবির আলোক  প্রজ্জ্বলন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:51:56 pm, Tuesday, 25 March 2025
  • 362 বার পড়া হয়েছে

শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে সিপিবির আলোক  প্রজ্জ্বলন

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি

একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে  শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক  কমরেড ডা. দিবালোক সিংহ। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা।

আলোচকরা বলেন,১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তারা লাখো নিরীহ মানুষকে হত্যা করে। স্বাধীনতার ৫৪ বছর পরও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বীকৃতির দাবিতে সোচ্চার হতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। তারা বলেন,গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না হলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। যারা দেশবিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা করে, তাদের রুখতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

এই আয়োজন সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এতে আরো আলোচনা করেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,উপজেলা  যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে সিপিবির আলোক  প্রজ্জ্বলন

আপডেট সময় : 10:51:56 pm, Tuesday, 25 March 2025