Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণচেষ্টা, মা’মলা করতে যাওয়ায় দুই ভাইকে কু’পিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:27 pm, Sunday, 15 June 2025
  • 771 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মতি খা(৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করতে যাওয়ায় প্রবাসীর দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে মতি খা ও তার সহযোগীরা। আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত শুক্রবার (১৩ জুন) সকালে ধর্ষণচেষ্টা ও বিকেলে হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- জাজিরা উপজেলার পালেরচর কাথুরিয়া দেওয়ান কান্দির গিয়াসউদ্দিন দেওয়ানের দুই ছেলে লালন দেওয়ান(৩৫) ও মিলন দেওয়ান(৪০)।

স্থানীয় ও পুলিশ এবং অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে প্রবাসী সোহেল দেওয়ানের স্ত্রী বাড়ীতে একা ছিলেন। সেসময় প্রতিবেশী মতি খা হঠাৎ বাড়ীতে ঢুকে তাকে ঝাপটে ধরে চুমু খায়। পরে তিনি ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন চলে আসে ও স্থানীয় বাজারে থাকা ভুক্তভোগী গৃহবধূর শশুরও বাড়িতে চলে আসে। এসময় মতি খা দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ওইদিন বিকেলে থানায় অভিযোগ করতে যান ভুক্তভোগী গৃহবধূ ও তার শশুর। সেসময় তাদের বসতবাড়িতে ছিল প্রবাসী সোহেল দেওয়ানের দুই ভাই লালন দেওয়ান ও মিলন দেওয়ান। ওইসময় মতি খা তার ভাই লতিফ খা ও তাদের আত্মীয় এমদাদ ফকিরের নেতৃত্বে একদল লোক চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে ঢুকে লালন ও মিলন দেওয়ানকে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে (পিঠ , মাথা, হাত ও পেটে) জখম করে রেখে যায়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ও তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন বলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, মতি খা রিস্তা অনুযায়ী আমার মামা হয়। তিনি এমন কাজ করবেন তা ভাবনার বাইরে ছিল। আমি তার কঠিন বিচার চাই।

ভুক্তভোগী গৃহবধূর শশুর ও হামলায় আহত লালন ও মিলনের বাবা গিয়াসউদ্দিন দেওয়ান বলেন, ‘‘মতি খা আমার পুত্রবধূর সাথে খারাপ আচরণ করেছে। সেজন্য আমরা থানায় অভিযোগ করতে যাই। এই কারনে মতি খা ও এমদাদ ফকির মিলে আমার দুই ছেলেকে বাড়ীতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’’

প্রত্যক্ষদর্শী ফয়জরি বেগম বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে আমরা বাইরে বাতাসে বসে ছিলাম। হঠাৎ দেখি এমদাদ ফকির ও মতি খা লোকজন নিয়ে ধারালো অস্ত্রসহ গিয়াসউদ্দিন দেওয়ানের বাড়ীতে ঢোকে। আমরা বাঁধা দিয়ে বুঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে লালন আর মিলনকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়।’

অভিযুক্ত মতি খার বাড়ীতে গিয়ে তাকে ও তার ভাই লতিফ খা কে পাওয়া যায়নি। তবে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।

অভিযুক্ত এমদাদ ফকিরের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখন আমি কথা বলতে পারবোনা। পরে কথা বলবো।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা ও হামলার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণচেষ্টা, মা’মলা করতে যাওয়ায় দুই ভাইকে কু’পিয়ে জখম

আপডেট সময় : 07:01:27 pm, Sunday, 15 June 2025