Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

লালমনিরহাটে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে ও জননিরাপত্তায় সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:41:57 am, Saturday, 5 April 2025
  • 205 বার পড়া হয়েছে

লালমনিরহাটে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে ও জননিরাপত্তায় সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকা 

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 
ঈদুল ফিতর আগে ও পরে বেশ কয়েকদিন ধরে লালমনিরহাট শহর ও অন্যান্য এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন লালমনিরহাটবাসী। 
সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে লালমনিরহাট সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম চালু রাখা হয়েছে।
বৃহস্পতিবার -৩ এপ্রিল- দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা এলাকায় সেনাবাহিনীর জোরদার টহল লক্ষ্য করা গেছে। ঈদের কারণে মানুষের যাতায়াত বেড়েছে তাই সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। এক্ষেত্রে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয় সেজন্যই জোর তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে মহাসড়কে সেনাবাহিনীর উপস্থিতির ফলে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাচ্ছে । 
শহরের গুরুত্বপূর্ণ মোড় ও যানবাহনের চাপ বেশী এমন সড়কগুলোতে সেনাসদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব ঈদে তারা স্বজনদের চেয়ে দেশকে বেশী প্রাধান্য দিয়েছেন। কারণ তাদের কাছে দায়িত্ব ও দেশ সবকিছুর উর্দ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা সদস্য বলেন, “আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। তাদের ঈদ উদযাপন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এটাই আমাদের প্রত্যাশা।

লালমনিরহাট শহরের মদিনা পাড়া এলাকার বাসিন্দা রাশেদ রহমান বলেন, “ আমাদের সেনাবাহিনীর অনেক সদস্যই পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছেন না। অথচ আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করছেন। তাদের এই ত্যাগ সত্যিই প্রশংসনীয়।

মিশন মোড়ের অটোরিকশা চালক হাফিজ উদ্দিন বলেন, “যাত্রী পেতে গেলে আমাদের এক জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এবার সেটা পারছিনা। তবে আমার মতে এমন ব্যবস্থা থাকা ভাল। কারণ এতে অযথা রাস্তা দখল করে কেউ দাঁড়াতে পারছেন না। ফলে যানজটও হচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

লালমনিরহাটে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে ও জননিরাপত্তায় সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকা

আপডেট সময় : 10:41:57 am, Saturday, 5 April 2025