Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখায় সনাকের নিন্দা ও প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:47:02 pm, Wednesday, 26 March 2025
  • 436 বার পড়া হয়েছে

লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখায় সনাকের নিন্দা ও প্রতিবাদ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে নির্মিত লালমনিরহাট শিশু পাক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত ম্যুরাল স্মৃতিস্মারকটি প্রশাসনের পক্ষ থেকে কাপড় দিয়ে ঢেকে রাখায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন নাগরিক কমিটি -সনাক-, লালমনিরহাট।

২৬ মার্চ “বুধবার” দুপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে এসে উপরোল্লিখিত বিষয়টি সনাকের নজরে আসে।

সে সময় সনাক লালমনিরহাট সহ-সভাপতি বলেন “যে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানে আমরা এ দেশ পেয়েছি তাদের ইতিহাস ও স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে তাদের অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬নং সেক্টর হিসেবে চিহ্নিত লালমনিরহাটে গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রশাসনের এরূপ কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থি।

মো. মোরশেদ আলম জানান, একজন ব্যক্তিকে -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- কেন্দ্র করে বায়ান্নর ভাষা আন্দোলন, ষেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নির্মিত মুক্তিযুদ্ধের এ স্মৃতিস্মারক ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় সনাক লালমনিরহাট এর পক্ষ থেকে তীব্রনিন্দা জানানো হয় এবং এর প্রতিবাদ স্বরূপ সনাকের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি না দিয়ে লালমনিরহাট রেলওয়ে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

ওই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া, সদস্য ডা. মো. কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, এসএম আবু হাসনাত রানা, রিয়াজুল হক সরকার, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলমসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট -ইয়েস- ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ -এসিজি- সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখায় সনাকের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : 03:47:02 pm, Wednesday, 26 March 2025