Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:49:21 pm, Wednesday, 22 April 2026
  • 26 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসায় একটি বিশেষ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাউরা শাখার উদ্যোগে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে ওই এলাকার প্রায় তিন শতাধিক দরিদ্র ও শ্রমজীবী মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেছেন।

বাউরা শাখা কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম, হাতীবান্ধা ব্র্যাক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (দারিদ্র্য বিমোচন) পলাশ সাহা এবং ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান। এছাড়াও এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার সরকার, ব্যবস্থাপক প্রদীপ রায় ও ডেপুটি ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম জানান যে ব্র্যাক তার নিয়মিত ক্ষুদ্রঋণ ও উন্নয়ন কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন যে দেশব্যাপী বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চোখের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান ব্র্যাকের অন্যতম অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় বাউরা এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে সাধারণ মানুষ দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পায়।

দিনব্যাপী এই ক্যাম্পে আগত রোগীদের চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রাথমিক ওষুধ প্রদান করা হয়। ব্র্যাকের এমন জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ

আপডেট সময় : 04:49:21 pm, Wednesday, 22 April 2026