Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:39:21 pm, Tuesday, 29 October 2024
  • 143 বার পড়া হয়েছে

 লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির পুকুরে গোসল করতে নিষেধ করায় পেটে ও মুখে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মো. জুয়েল -২৭- নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আব্দুল কাদের নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছেন। পরে স্থানীয়রা তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তবে রফিক নামে অন্য এক ব্যক্তির সহযোগিতায় কাদের পালিয়ে যান।
মঙ্গলবার -২৯ অক্টোবর- দুপুরে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের তিনটি ওয়ার্ডের -৬-৭-৮- সীমান্তবর্তী এলাকায় কাশেম মেম্বারের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার -রামগতি সার্কেল- মো. রকিবুল হাসান ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- তহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত জুয়েল ওই এলাকার চৌধুরী সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে ও পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
অভিযুক্ত কাদের চরকালকিনি ইউনিয়নের বাসিন্দা ও পেশায় জেলে নৌকার মাঝি।
পুলিশ ও স্থানীয়রা জানান- কাদের কয়েক মাস হয়েছে জুয়েলদের বাড়ির পাশে বাড়ি করে বসবাস করছেন। কাদেরসহ তার পরিবারের লোকজন জুয়েলদের বাড়ির পুকুরে নিয়মিত গোসল করে আসছেন৷ জুয়েলদের বাড়ির নারীরাও একই পুকুর ব্যবহার করেন। সোমবার -২৮ অক্টোবর- কাদের সেই পুকুরে গোসল করতে গেলে বাড়ির নারীদের নিরাপত্তায় জুয়েল তাকে নিষেধ করেন। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়।
এদিকে ঘটনার সময় জুয়েল বাড়ির পাশের দোকানে মশলা কিনতে যান। সেখানে কাদের তাকে ছুরি দিয়ে পেটে ও মুখে আঘাত করেন। স্থানীয়রা জুয়েলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে স্থানীয়রা অভিযুক্ত কাদেরকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। কিন্তু সাবেক ইউপি মেম্বার আবুল কাশেমের ছেলে রফিকের সহায়তায় কাদের পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চেষ্টা করেও রফিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জুয়েলের বাবা নুরুল ইসলাম বলেন- পুকুরে গোসল করতে নিষেধ করায় কাদের আমার ছেলেকে খুন করেছে। কাদের ধারালো চাকু দিয়ে আমার ছেলের পেটের বাম পাশে ও মুখে আঘাত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমাতুজ জোহরা জানান- হাসপাতালে আনার আগেই জুয়েলের মৃত্যু হয়। তার শরীরে একাধিক ক্ষত ছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- তহিদুল ইসলাম বলেন- ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

 লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন।।

আপডেট সময় : 02:39:21 pm, Tuesday, 29 October 2024