Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার   হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান : স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে নজর না দেয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করে কেউ বিশ্ববিদ্যালযে চান্স পাওয়ায় লটারী পদ্ধতি চাল করেছিল: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৯ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় অন্তর চৌধুরী। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজধানী কাঁপালো লালমনিরহাটের আসিফ: জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা রংপুর মেডিকেলে হার মানলেন সুমন: বোন ও চাচার হামলায় প্রাণ গেল তরুণের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত

রোহিঙ্গা ক্যাম্পে হোস্ট শিক্ষকদের চাকুরীচ্যুতি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে স্থানীয় শিক্ষকরা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:55:13 pm, Monday, 18 August 2025
  • 172 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় হোস্ট শিক্ষকদের বিনা কারণে চাকুরীচ্যুত করার প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন শিক্ষকরা।

চাকুরীচ্যুত শিক্ষকরা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবং যথাযথ কারণ না দেখিয়ে হঠাৎ করেই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।

এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে আমাদের চাকরিচ্যুত করা অন্যায় ও অমানবিক। আমরা অবিলম্বে পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

এসময় কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন উপস্থিত হয়ে অনশনরত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাদের প্রতি অন্যায় আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায়সংগত সমাধানের চেষ্টা করা হবে।”

অন্যদিকে স্থানীয় মানুষেরাও চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে অবদান রাখা এসব শিক্ষক হঠাৎ চাকরি হারালে পরিবার-পরিজনের সঙ্গে পুরো সমাজও ক্ষতিগ্রস্ত হবে।

মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। তারা বলছে, “শিক্ষা কার্যক্রমে স্থানীয় হোস্ট শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ মানবাধিকারের পরিপন্থী।”

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

রোহিঙ্গা ক্যাম্পে হোস্ট শিক্ষকদের চাকুরীচ্যুতি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে স্থানীয় শিক্ষকরা

আপডেট সময় : 07:55:13 pm, Monday, 18 August 2025