Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:41:07 pm, Sunday, 5 April 2026
  • 42 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান’র নির্দেশনা এবং পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সরাসরি নেতৃত্বে গত ০৪ এপ্রিল রাত আনুমানিক ০২:০০ টার সময় পটিয়া মডেল থানার একটি চৌকস দল পটিয়া পৌরসভার ০৬ নং ওয়ার্ডের পাইকপাড়াস্থ নিজ বাসা থেকে রিয়াদ বিন সেলিম (৪০), পিতা- মৃত মোঃ সেলিম উদ্দিন-কে গ্রেফতার করে।

গ্রেফতারকালে জব্দকৃত আলামত:
১) আসামির ছবি সম্বলিত ০১টি আইডি কার্ড, যাতে ইংরেজিতে “CSF Chairperson’s Security Force, ID No-013, Riyed Salim” লেখা রয়েছে।
২) ০১টি হ্যান্ড মেটাল ডিটেক্টর (TIANXUN METAL DETECTORS)।
৩) চার্জারসহ ০১টি ওয়াকিটকি হ্যান্ডসেট (BAOFENG, মডেল-BF-888S)।
৪) ০১টি কালো হাতলবিশিষ্ট সিগন্যাল লাইট।
৫) আসামির ছবি সম্বলিত ০১টি ‘মনিটরিং সেল’ কার্ড।
৬) ০১টি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন (MICRONEX, মডেল-MX-31)।
৭) ০১টি ITEL বাটন মোবাইল সেট।

প্রতারণার কৌশল:
গ্রেফতারকৃত আসামি তার ফেসবুক আইডি “Lion Riyadh Selim”-এ সরকারের শীর্ষ ব্যক্তি ও মাননীয় মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করত। প্রাথমিকভাবে এসব ছবি এআই (AI) জেনারেটেড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্য করার অভিযোগও রয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা:
বাদী মোঃ কামরুল হাসান (পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- উত্তর সাইচাপাড়া, বজলু মাস্টার বাড়ি, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা; বর্তমানে আগ্রাবাদ, চট্টগ্রাম) জেলহাজতে থাকাকালীন আসামি রিয়াদ বিন সেলিম তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সরকারের উচ্চ পর্যায়ে সম্পর্কের কথা বলে দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে প্রথমে বিকাশে ১৫,৩০০/- (পনেরো হাজার তিনশত) টাকা এবং পরে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা হাতিয়ে নেয়।

উক্ত অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৪/২০২৬ খ্রি., ধারা- ৪১৭/৪১৯/৪২০/৪০৬/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে।

পূর্বের অপরাধ রেকর্ড (PCPR):
আসামির বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। থানার রেকর্ড অনুযায়ী—
(ক) সিএমপি আকবরশাহ থানার এফআইআর নং- ০৩, তারিখ- ০১/০১/২০১৮, ধারা- ৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩);
(খ) সিএমপি চান্দগাঁও থানার এফআইআর নং- ১৭, তারিখ- ১০/০৩/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তৎসহ ১৭০/১৭১/৪২০ পেনাল কোড, ১৮৬০— এর গ্রেফতারি ওয়ারেন্ট মূলতবি রয়েছে।

ডিজিটাল ফরেনসিক তথ্য:
আসামির ব্যবহৃত মোবাইল বিশ্লেষণে দেখা যায়, সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ‘ট্যাক্স ইন্সপেক্টর’, ‘কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ’ ইত্যাদি পদে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে অর্থ আত্মসাতের প্রমাণও মিলেছে।

সার্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামি প্রতারণাকে পেশা হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে এবং ভুক্তভোগীদের আইনি প্রতিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

আপডেট সময় : 05:41:07 pm, Sunday, 5 April 2026