Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনায় দিনভর অচলাবস্থা সত্যের প্রতীক খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

রামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজীর স্থাপন করলেন হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদের নেতারা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:02:28 pm, Saturday, 21 September 2024
  • 256 বার পড়া হয়েছে

রামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজীর স্থাপন করলেন হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদের নেতারা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজীর স্থাপন করলেন রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের নেতৃবৃন্দ। নিজেদের পূজার প্রতিমা ভাঙচুর করা হলেও থানায় এসে অভিযুক্ত শিশুদের নিজেদের জিম্মায় নিয়ে স্বজনদের কাছে ফিরিয়ে দিলেন সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ। এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিষয়টি খুব ইতিবাচক হিসাবে দেখছেন। সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মালম্বীদের এমন আন্তরিকতায়। 
তবে আড়াল থেকে কে-বা কারা এমন নেক্কারজনক ঘটনার ইন্ধন দিয়েছে সে লক্ষ্যেও কাজ করার অনুরোধ করেছেন তারা। 
উল্লেখ্য লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামের রামচরন দে বাড়ীর দূর্গা পূজা মণ্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পুলিশ একই এলাকার আকরাম উদ্দিন পন্ডিত বাড়ীর বাবুল মিয়ার ছেলে আবদুর রহমান জাহিদ -১০- রাজন মিয়ার ছেলে রিফাত -১১- আলাউদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত মুন্না -১২- ও ফারুকের ছেলে সালমান -৮-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। 
পরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আন্তরিকতায় আটক শিশুদের নিজ জিম্মায় নিয়ে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । আটককৃত সবাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 
রামচরন দে বাড়ীর শিখা রানী দে ও ওয়াসিমা রানী দে জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ আগে উল্লেখিত ছেলেরাসহ ৭-৮ জন কম বয়সী ছেলে হটাৎ করে এসেই মন্দিরের সামনে রোদে শুকাতে দেয়া প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তারা কয়েকটি প্রতিমার হাত লাঠি দিয়ে ভাঙচুর করে। পরে আমরা দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন বের হয়ে আসলে হামলার সাথে সম্পৃক্ত শিশুরা পালিয়ে যায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন- এডিসি প্রিয়াঙ্কা দত্ত- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন- পুলিশ সুপার -সার্কেল- শেখ সাদী, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন, সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ- রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা- কেন্দ্রীয় জোট নেতা শাহাদাত হোসেন সেলিম- উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন মজু, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান- জেলা জামায়াত নেতা মাষ্টার আবুল হোসেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমৃত কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা  ও পূজা মণ্ডপের সভাপতি দিলিপ দেসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
আটককৃত শিশুরা জানায়, আমরা নামাজের আগে হিন্দু বাড়ীতে গিয়ে মূর্তি -প্রতিমা- ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। কি কারনে তারা এমন কাজ করেছে তা বলতে পারেনি।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা জানান- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি এ ঘটনায় প্রকৃত অপরাধীদের যেন আটক করা হয়। এত ছোট ছোট শিশুদের দেখে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠেছে। এদেরকে যেন কেউ ব্যবহার করতে না পারে  সেদিকে জোর খেয়াল রাখতে হবে।
পুলিশ সুপার মোঃ আকতার হোসেন জানান- আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অন্য কর্মকর্তাদের সাথে ছুটে আসি। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি জুমার নামাজের পূর্বে ৭-৮ জন শিশু  মিলে প্রতিমা ভাঙচুর করে। যাদের বয়স সাত থেকে তেরো বছর। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তথ্য সংগ্রহ করছি এবং প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজীর স্থাপন করলেন হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদের নেতারা।।

আপডেট সময় : 01:02:28 pm, Saturday, 21 September 2024