Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজাপুরে দেশীয় অ’স্ত্র নিয়ে জমি দ’খলের চেষ্টা, পরিবার অবরু’দ্ধ — এলাকায় চরম উ’ত্তেজ’না 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:34:50 pm, Thursday, 12 June 2025
  • 92 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরশুক্তাগড় এলাকার বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে একদল মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও শিক্ষক আলতাফের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র—রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপসহ জমিটি জোরপূর্বক দখল করে নেয় এবং ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে।
জমির মালিক জাফর আলী হাওলাদার ও তার ছেলে মো. রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে এবং বের হতে নিষেধ করে। হুমকি দেয়, আমরা যদি বের হই তবে মেরে ফেলবে। আমাদের পৈত্রিক ও বৈধভাবে কেনা সম্পত্তি তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এমনকি গতকাল আমাদের তিনটি ছাগলও তারা নিয়ে গেছে।”
অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও আলতাফ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা ও এলাকার আরও অনেকে। জাফর আলী ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জমি দখল করে রেখেছে। আমরা সবাই মিলে আমাদের জমিতে চাষাবাদ করছি।”
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা জানার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

রাজাপুরে দেশীয় অ’স্ত্র নিয়ে জমি দ’খলের চেষ্টা, পরিবার অবরু’দ্ধ — এলাকায় চরম উ’ত্তেজ’না 

আপডেট সময় : 06:34:50 pm, Thursday, 12 June 2025