Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম

ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:16 pm, Friday, 16 January 2026
  • 46 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে ভোটাররা হ্যাঁ/ না ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণে তাদের সমর্থন জানাবে। গণভোটে হ্যাঁ ভোটদানের মাধ্যমে ভোটারগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দেশের জন্য নতুন গতিপথ নির্ধারণ করবে।

এ গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও আগ্রহ সৃষ্টি, হ্যাঁ ভোট প্রদান প্রভৃতি কাজে সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হচ্ছে ভোটের গাড়ি ক্যারাভান ও সুপার ক্যারাভান। এ গাড়ি শহর নগর বন্দরসহ প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত গণভোটের ইতিবাচক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় উপদেষ্টা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানুষ গুম, খুনসহ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়রে শিকার হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়া তো দুরের কথা-বিচার প্রার্থনারও সাহস করতো না। এসব ক্ষোভেরই বহি:প্রকাশ হয়েছে গত বছরের জুলাই গণঅভ্যূত্থানে। মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিলো, অকাতরে জীবন দিয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারানোসহ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। গণঅভ্যুত্থানে সকল শ্রেণি পেশার মানুষের যে লালিত স্বপ্ন তারই প্রতিফলন হয়েছে জুলাই জাতীয় সনদে। এ সনদ জনসমর্থনে পাশ হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দুর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। ক্যারাভান বা সুপার ক্যারাভানের পাশাপাশি সমাজের সকল মানুষকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। যারা গণভোট সম্পর্কে কম জানে তাদের জানাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন যে, আজকে কার্যক্রম চালু হওয়া এ সুপার ক্যারাভান শুধু শহরকেন্দ্রীক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন

ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন

আপডেট সময় : 06:29:16 pm, Friday, 16 January 2026