Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে- শেখ সাদী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:14:13 pm, Monday, 7 April 2025
  • 486 বার পড়া হয়েছে

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে- শেখ সাদী

কণ্ঠশিল্পী শেখ সাদী সাম্প্রতিক সময়ের বিতর্কিত ঘটনা নিয়ে নায়িকা পরীমণির পাশে দাঁড়িয়েছেন। গৃহকর্মী পিংকি আক্তারের করা মারধরের অভিযোগ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা, তখন নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাদী। তিনি বলেছেন, কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণির ব্যক্তিজীবনকে পুঁজি করে নিজেরা লাভবান হচ্ছেন, অথচ তাতে একজন মানুষের সম্মানহানি হচ্ছে।

সম্প্রতি ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার পরীমণির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই শুরু হয় মিডিয়া ট্রায়াল, পাল্টাপাল্টি বক্তব্য। এই পরিস্থিতিতে পরীর পাশে দাঁড়িয়ে সাদী ফেসবুকে লেখেন, “ভাবুন তো, অনলাইনে কেউ আপনার ছবি দিয়ে বলে দিল আপনি একজন ধর্ষক! কোনো প্রমাণ নেই, ঘটনাটাও ভিত্তিহীন। এরপর সবাই আপনাকে দোষারোপ করছে, আপনার পরিবার, আত্মীয়স্বজন—সবার সামনে আপনাকে ছোট করা হচ্ছে। অথচ আপনি কিছুই করতে পারছেন না। তখন আপনার কী অবস্থা হতো?”

সাদীর দাবি, এই ঘটনার মূল উদ্দেশ্য পরীমণিকে হেয় করা। তিনি বলেন, “সত্য যাচাই না করেই কিছু সাংবাদিক ক্ষোভ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিউয়ের জন্য মিথ্যা প্রচার করছে। এসব দেখে মনে হয় না যে একজন নারী, একজন মা এবং একজন মানুষকে হেয় করা হচ্ছে?”

পরীমণির সঙ্গে শেখ সাদীর ঘনিষ্ঠতার খবরও বেশ কিছুদিন ধরেই আলোচনায়। সূত্র অনুযায়ী, তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। এই গুঞ্জনের সূত্রপাত ঘটে আদালতে, যেখানে সাদী পরীমণির জামিনদার হন। এরপর থেকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাঁদের।

সাদী বলেন, “পরী আজ সুপারস্টার আপনাদের ভালোবাসায়। কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে যখন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করা হয়, তখন সেটা কষ্টদায়ক। পরীর জীবনের ঘটনাগুলোকে বানিয়ে বানিয়ে উপস্থাপন করে কিছু সাংবাদিক নিজেদের রুটিরুজির অংশ বানিয়ে ফেলেছে। তারা ভুলে যায়, পরীমণি শুধু নায়িকা নন—তিনি একজন মা, একজন নারী, এবং একজন মানুষ।”

সাদীর এই অবস্থান থেকে পরিষ্কার যে, তিনি শুধু পরীমণিকে নয়, একজন মানুষ হিসেবে তাঁর সম্মান ও অধিকারের পক্ষে কথা বলছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হারানো বিজ্ঞপ্তি

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে- শেখ সাদী

আপডেট সময় : 04:14:13 pm, Monday, 7 April 2025