Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

ভয় না পেয়ে সাহসিকতার সাথে শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইবি শিক্ষিকার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:10:59 am, Tuesday, 16 July 2024
  • 178 বার পড়া হয়েছে

ভয় না পেয়ে সাহসিকতার সাথে শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইবি শিক্ষিকার।।

ইবি প্রতিনিধি।।
   
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তাদেরকে সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল। 
মঙ্গলবার -১৬ জুলাই- দুপুরে কোটা সংস্কারের এক দফা দাবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে তিনি একাত্মতা পোষণ করেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানাই। তোমাদের ভয় পেলে হবে না- দ্বিধা করার কিছু নেই। এগিয়ে যাওয়ার জন্য কোন অবস্থান নিলে তাতে সম্পূর্ণ মনোসংযোগ ঢেলে দেওয়া উচিৎ। তোমরা যদি সাহসী হও- একতাবদ্ধ থাকো তাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও একটা নতুন কিছু অর্জিত হবে। আর যত বেশি ভয় পাবে তত বেশি তোমাদের উপর সংকট এসে পড়বে। আমি কেন ভয় পাব। বরং অন্যরা আমাকে ভয় পাক সেই পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি কেউ যেন কোন ফাঁদে পা না দেয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। 
এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় প্রায় আট শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবিসহ ক্যাম্পাসগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া রবিবার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মিছিল করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ

ভয় না পেয়ে সাহসিকতার সাথে শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইবি শিক্ষিকার।।

আপডেট সময় : 10:10:59 am, Tuesday, 16 July 2024