Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

বুড়িমারীতে খাবারের সাথে বিষক্রিয়া: একই পরিবারের ৯ জনকে অচেতন করে সর্বস্ব লুট

  • Reporter Name
  • আপডেট সময় : 12:09:35 pm, Wednesday, 1 April 2026
  • 18 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৯ জন সদস্যকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। বর্তমানে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ৯ জনই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাবারের সাথে বা পানির সাথে কৌশলে উচ্চমাত্রার কোনো চেতনানাশক মিশিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই খাবার খেয়ে পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে গভীর রাতে চোর চক্রটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার এবং দামী মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। আজ মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ওই বাড়ির কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা শুরুতে আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তাঁরা বিপদমুক্ত। তবে তাঁরা এখনও পুরোপুরি স্বাভাবিক সংজ্ঞায় ফিরতে পারেননি।

পাটগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিকৃত মালামাল উদ্ধার এবং এই চক্রটিকে শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সীমান্তবর্তী এলাকায় এ ধরনের চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই।

বুড়িমারীতে খাবারের সাথে বিষক্রিয়া: একই পরিবারের ৯ জনকে অচেতন করে সর্বস্ব লুট

আপডেট সময় : 12:09:35 pm, Wednesday, 1 April 2026