Dhaka , Wednesday, 18 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী চট্রগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে গভীর রাতে আগুন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

বাংলা ব্লকেড কর্মসূচি- মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:33:42 pm, Monday, 8 July 2024
  • 209 বার পড়া হয়েছে

বাংলা ব্লকেড কর্মসূচি- মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর।।

ইবি প্রতিনিধি।।

২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনেও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা। সোমবার -৮ জুলাই- বিকাল সাড়ে ৩টায়  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে সেখানে সাংস্কৃতিক আসরের আয়োজন করেছেন তারা।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসে জিয়া মোড় হয়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের সামনের রাস্তাগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ স্থলে গিয়ে মিলিত হয়। এসময় আন্দোলনকারীরা সড়কের দুইপাশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ রাখার পর সেখান থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

অবরোধকালীন সাংস্কৃতিক আসরে মেতে উঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিবাদী গান- স্ব-রচিত কবিতা ও কোটা বিরোধী নাটিকা পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি কিছু শিক্ষার্থীকে সড়কে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য ও স্লোগানে বিক্ষোভস্থল মুখর হয়ে ওঠে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন- অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা ব্যবস্থার ন্যায্য সমাধানের জন্য আন্দোলনে নেমেছি। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দীপ্ত রাখতে এই সাংস্কৃতিক আসরের আয়োজন।

তারা আরও বলেন- এর আগে আমরা চার দফা দাবি পেশ করেছিলাম। কিন্তু এখন আমরা এক দফা এক দাবিতে আন্দোলন করছি। সকল গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে নিতে হবে। সন্তোষজনক সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

বাংলা ব্লকেড কর্মসূচি- মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর।।

আপডেট সময় : 01:33:42 pm, Monday, 8 July 2024