Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:51 pm, Sunday, 5 April 2026
  • 14 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কার্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে পালিয়ে যায়।

রোববার(৫ এপ্রিল সকালে ঘটনাটি ধরা পড়ে। হাসপাতালের কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম জানান, সকালে অফিসে এসে কর্মকর্তার কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, জানালার গ্রীল কাটা এবং কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, সকালে অফিসে এসে দেখি দরজা ভাঙা, এ অবস্থায় কক্ষে ঢুকতে হয়েছে। ভেতরে আলমারি ও টেবিলের ড্রয়ার খোলা, কাগজপত্র এলোমেলো। সংঘবদ্ধ চোরেরা সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে তিনি সাধারণ মানুষের প্রশংসা পেলেও একটি মহল অসন্তুষ্ট হয়ে থাকতে পারে-এমন মন্তব্যও করছেন অনেকে। সেই প্রেক্ষাপটে তাকে বেকায়দায় ফেলতে বা গুরুত্বপূর্ণ নথি গায়েব করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও

আপডেট সময় : 07:46:51 pm, Sunday, 5 April 2026