Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস

  • Reporter Name
  • আপডেট সময় : 08:07:22 pm, Monday, 19 January 2026
  • 24 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ গুরুত্বপূর্ণ জনবহুল সড়কের সংস্কারকাজ চলমান থাকায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জনবহুল এই সড়কে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। অবশেষে খুলনা সড়ক ও জনপদ বিভাগ এর উদ্যোগে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।

সরেজমিনে ঘুরে ও প্রাপ্ত তথ্যে সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রিজ থেকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী হয়ে এই সড়কটি কয়রা উপজেলার মসজিদকুড় প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। পাশাপাশি সড়কটির মাঝামাঝি অংশে সাতক্ষীরার বড়দল ব্রিজ অবস্থিত। ফলে এই সড়কটি পাইকগাছা, কয়রা, আশাশুনি ও সাতক্ষীরা জেলার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ ও সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে দক্ষিণ খুলনার ‘সাদা সোনা’ খ্যাত কয়রা উপজেলার সঙ্গে খুলনার যোগাযোগে এটি একটি অন্যতম প্রধান সড়ক।

এদিকে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। বিশেষ করে কাটাখালী থেকে বড়দল ব্রিজ পর্যন্ত অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভারী যানবাহন তো দূরের কথা, ছোট যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ত। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী চরম দুর্ভোগের শিকার হতেন। এছাড়াও অত্র এলাকা থেকে উপজেলা সদরে চিকিৎসাসেবা নিতে আসা মুমূর্ষু রোগীদের ছিলো সীমাহীন ভোগান্তি। পাশাপাশি বৃষ্টির সময় কাদা-পানিতে ভিজে পথচারীদের চলাচলের দৃশ্য ছিল নিত্যদিনের চিত্র। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এমতাবস্থায় খুলনা সড়ক ও জনপদ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৫-২৬ অর্থ বছরে সড়কটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে কাটাখালী সংলগ্ন এলাকা থেকে কপোতাক্ষ স্কুল সংলগ্ন পর্যন্ত অংশের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় কপোতাক্ষ স্কুল থেকে বড়দল ব্রিজ পর্যন্ত ৫৫ লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার সড়কে রিপেয়ারিং সিলকোটের কাজ বর্তমানে চলমান রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মারিয়া বিল্ডার্স ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ এই কাজ সম্পন্ন হবে।
সড়ক সংস্কারকাজ চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান ময়না জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সড়কটি সংস্কার সম্পন্ন হলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে। তিনি এ উদ্যোগের জন্য খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক ও উপ-বিভাগীয়,১ প্রকৌশলী সাগর সৈকত মন্ডল-এর প্রতি এলাকাবাসীর পক্ষে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস

আপডেট সময় : 08:07:22 pm, Monday, 19 January 2026