Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন

নোয়াখালীতে আশ্রয়ণের ঘর নির্মাণে নিন্মমানের মালামাল ব্যবহার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:10 pm, Friday, 16 September 2022
  • 172 বার পড়া হয়েছে

নোয়াখালীতে আশ্রয়ণের ঘর নির্মাণে নিন্মমানের মালামাল ব্যবহার

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে নিন্মমানের ইট, বালুসহ যাবতীয় মালামাল ব্যবহারের অভিযোগ ওঠেছে।
ওই ঘরগুলোতে নিন্মমানের মালামাল ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর দরবেশ গ্রামের ওই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় ঘর নির্মাণে ব্যবহৃত নিন্মমানের মালামাল ফেরতসহ সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে ২ একর ৪৬ শতাংশ সরকারি খাস জমিতে প্রতিটি ঘরের সামনে ১০ ফুট, পাশে ৬ ফুট ও পেছনে ৮ ফুট জায়গা রেখে ৮০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্ধ করা হয় ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। গত আগস্ট মাসে সরকারি ওই খাস জমি মাটি ভরাট শেষে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ঘরগুলো নির্মাণের কাজ শুরু করা হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করতে নির্মাণ সামগ্রহী সরবরাহের দায়িত্ব দেয়া হয় হাজী নিজাম উদ্দিন নামের এক ঠিকাদারকে। ২০২৩ সালের জানুয়ারীর মধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রত্যেকটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আর্শিবাদ স্বরুপ। কিন্তু মাঠ পর্যায়ে সেই ঘরগুলো নির্মাণে নিন্মমানের মালামাল ব্যবহারসহ নানা অনিয়ম করা হচ্ছে। এখানে জমিতে মাটি ভরাটের সাথে সাথে কাঁদা মাটির ওপর গত সপ্তাহ থেকে ঘরগুলো নির্মাণ কাজ শুরু করা হয়। ঘরগুলোতে যে ইট ও বালু ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিন্মমানের। ঢালাই ছাড়াই কাঁদা মাটির মধ্যে ঘরের ওয়ালগুলো তোলা হচ্ছে। ঠিকাদর হাজী নিজাম উদ্দিন নিন্মমানের ইট-বালু ব্যবহারে নিষেধ করা হলেও তিনি তা মানেননি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। পরে নিন্মমানের ইট-বালুর ভিডিও করে ফেসবুকে আপলোড করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ঘরগুলো নির্মাণে যেই ইট ব্যবহার করা হচ্ছে, তা একেবারই নিন্মমানের। নির্মাণ কাজে ব্যবহৃত মসলায় সিমেন্টের পরিমানও অনেক কম। ওয়াল নির্মাণ করা হচ্ছে কাঁদাময় মাটির মধ্যে। সবমিলিয়ে ঘর নির্মাণের কাজে ব্যবহৃত সকল মালামাল নিয়েই প্রশ্ন তোলেন স্থানীয়রা।

এদিকে, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজে মালামাল সরবরাহ করে আসছেন হাজী নিজাম উদ্দিন নামের এই ব্যক্তি। এরআগেও কোম্পানীগঞ্জ, সেনবাগ ও কবিরহাটে আশ্রয়ণের ঘর নির্মাণে নিন্মমানের মালামাল সরবরাহের অভিযোগ ওঠে হাজী নিজাম উদ্দিনের বিরুদ্ধে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ওই ৮০টি ঘর নির্মাণের কাজ আমরাই তদারকি করছি। শুধু মাত্র মালামাল সরবরাহ করার জন্য হাজী নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হওয়ার সুযোগে হাজী নিজাম উদ্দিন কথা মতো ভালো মালামাল সরবরাহ না করে নিন্মমানের ইট-বালু সরবরাহ করে কাজ শুরু করেন। বিষয়টি দুঃখজনক। বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে তাকে মালামাল সরবরাহের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে নিন্মমানের ইট-বালু ব্যবহারের বিষয়টি আমাদের নজরে আসায় আজ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় নিন্মমানের সকল মালামাল ফেরত দিয়ে মালামাল সরবরাহকারীকে এই কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এখন সরকারি নির্দেশনা অনুযায়ী মানসম্মতভাবে আমরা নিজেরাই ঘরগুলো তৈরী করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন

নোয়াখালীতে আশ্রয়ণের ঘর নির্মাণে নিন্মমানের মালামাল ব্যবহার

আপডেট সময় : 07:25:10 pm, Friday, 16 September 2022