Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে দক্ষিণ মিঠাছড়িতে জাবেদ ইকবাল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:28:25 am, Saturday, 11 January 2025
  • 203 বার পড়া হয়েছে

নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে দক্ষিণ মিঠাছড়িতে জাবেদ ইকবাল।।

নুর মোহাম্মদ

স্টাফ রিপোর্ট কক্সবাজার।।

কক্সবাজারের রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র সাদরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাদর পাড়া মাঠে সাদরপাড়া স্পোর্টিং ক্লাব যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার ১০ জানুয়ারি এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র সাদরপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল।

এসময় প্রধান অতিথি বলেন একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।

বক্তব্য রাখেন জাতীয়তাবাদি যুবদল দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহ্বায়ক আবদুল্লাহ ভুট্টো- শাহজাহান সওদাগর- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম।

উক্ত খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সাদের পাড়া জুবায়ের স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ মুহুরী পাড়া টপ ভয়েস আদর্শ শিক্ষা নিকেতন।

সভাপতির বক্তব্যে বলেন এ খেলাতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

মিজানুর রহমান চন্নু’র সঞ্চালনায় অনুষ্ঠিত ফুটবল খেলায় আরো উপস্থিত ছিলেন তারেকুল ইসলাম সুমন- শরিফুল ইসলাম নকিব- উসায়েদ সজীব তাসিন- তেীহিদুল ইসলাম জুনাইদ- সায়েদ সজীব তাসিব- সাইফুল ইসলাম সুজন।

প্রধান অতিথি আরো বলেন বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।

খেলা শেষে বিজয়ী দল দক্ষিণ মুহুরী পাড়া টপ ভয়েস আদর্শ শিক্ষা নিকেতন’র খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি জাবেদ ইকবালসহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এসময় খেলা পরিচালনা কমিটির সদস্যসহ অসংখ্য ক্রীড়ামোদি জনতা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে দক্ষিণ মিঠাছড়িতে জাবেদ ইকবাল।।

আপডেট সময় : 11:28:25 am, Saturday, 11 January 2025