Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:50:34 pm, Sunday, 28 January 2024
  • 261 বার পড়া হয়েছে

নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মিছিল।।

অরবিন্দ রায়

পলাশ প্রতিনিধি।।

নরসিংদীতে  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী আক্তারের  অপসারণের দাবীতে  শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে  জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে সকাল ১১টা থেকে  অবস্থান কর্মসূচি পালন করেছে।
এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকাকে দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর, অসৌজন্যমূলক আচরণকারী, অর্থলোভী আখ্যায়িত করে অনতিবিলম্বে তার অপসারণের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. বদিউল আলম শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে তাঁর কক্ষে ডেকে পাঠান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ লুৎফর কবীরও ছিলেন। তিনি জানান, জেলা প্রশাসক শিক্ষার্থীদের বলেছেন যে, অভিযোগের প্রেক্ষিতে  তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন । দুই  দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। পরে তা খুব দ্রুততম সময়ের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠিয়ে দেয়া হবে।

আজ রবিবার  বিকেলের দিকে  শিক্ষার্থীরা অবস্থান ছেড়ে বিভিন্ন শ্লোগানসহ মিছিল নিয়ে পুনরায় শহর প্রদক্ষিণ করে।
অভিযোগে প্রকাশ, গত ২৫ জানুয়ারি   এসএসস়ি-২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের  উপস্থিত হতে স্কুল গ্রুপে নোটিশ দেয়া হয়। এস.এস.সি-২০২৪ইং সালের কিছু সংখ্যক শিক্ষার্থী স্কুলে উপস্থিত হতে একটু বিলম্ব হলে তাদের এক ঘন্টা মেইন গেইটের বাইরে দাঁড় করিয়ে গেইট ভিতর থেকে বন্ধ রাখেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে ১ ঘন্টা পর স্কুল গেইট খুলে তাদেরকে ভিতরে নিয়ে লাইন করে দাঁড় করিয়ে রাখেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।  প্রধান শিক্ষিকা বলেন, স্কুল কি তোমাদের বাপের টাকায় কেনা? এটা আমার টাকায় কেনা স্কুল। স্কুলের বিদায়ী অনুষ্ঠানের জন্য প্রতি বছর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছ থেকে বেতনের সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা নেয়া হলেও স্কুলে বিদায়ী অনুষ্ঠান করার ছিল না কোন স্টেজ বা কোন সাজ-সজ্জা। মাত্র ৬ জন শিক্ষক ব্যতীত স্কুলে কোন শিক্ষকও ছিলেন না। কোন রকম মানপত্র পাঠও ছিল না। নিম্ন মানের খাবার, ফুল ও ফাইল দিয়ে ৬ জন শিক্ষক মিলে ৫ মিনিটে দায়সারাভাবে তিনশত শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠান শেষ করে দেন। এমনকি প্রধান শিক্ষিকাও সেখানে যান নাই। প্রধান শিক্ষিকাকে আনতে গেলে তিনি আসবেন না মর্মে জানিয়ে দেন।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকার রুমে দোয়া চাইতে গেলে এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণের কথা জিজ্ঞাসা করলে তিনি রাগান্বিত হয়ে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। শিক্ষার্থীদেরকে এস.এস.সি পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশ পত্র প্রদান না করার এবং উক্ত পরীক্ষায় হল সচিবের দায়িত্ব পালন কালে শিক্ষার্থীদের দেখে নিবেন মর্মে হুমকি দেন। তিনি শিক্ষার্থীদেরকে গালিগালাজ করে রুম থেকে বের করে দেন।
তিনি দারোয়ানকে বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে স্কুল থেকে বের করে দিতে । 
শিক্ষার্থীরা এতে প্রতিবাদ করলে শিক্ষার্থীদের
স্কুল থেকে বের করে গেইট বন্ধ করে দেন।

প্রধান শিক্ষিকার  যে সব দুর্নীতির অভিযোগ করে শিক্ষার্থীরা  পছন্দের কন্ট্রাক্টরের মাধ্যমে
অস্বাস্থ্যকর খাবার সরবরাহ করা। লাইব্রেরী কক্ষ ও কম্পিউটার কক্ষ তালাবদ্ধ করে রেখে শিক্ষার্থীদের ব্যবহার করতে না দেয়া।
ম্যাগাজিনের জন্য টাকা নিয়ে তা না করা।
আইডি কার্ডের টাকা নিয়ে সকলকে আইডি কার্ড না দেয়া।  প্রধান শিক্ষিকার স্বামীর স্পটে পিকনিকে নিয়ে নিম্ন মানের খাবার দেয়া। অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করা। শ্রেণি কক্ষের পার্টিশন ভেঙ্গে খরগোশ ছানা পালন করা।
নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন আচরণে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা সমর্থন করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মিছিল।।

আপডেট সময় : 01:50:34 pm, Sunday, 28 January 2024