Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:08:10 pm, Tuesday, 9 December 2025
  • 65 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এখন নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে কার্যকর ও বৈজ্ঞানিক উদ্যোগ গ্রহণে চসিক এবং সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) ভবিষ্যতে যৌথভাবে কাজ করবে। জনস্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সমন্বিত কর্মপরিকল্পনা আমাদের এ লড়াইকে আরও শক্তিশালী করবে।”

মঙ্গলবার দুপুরে চসিক কার্যালয়ে মেয়রের সঙ্গে এক বৈঠকে এমএসএফ–এর ঊর্ধ্বতন প্রতিনিধিদল চট্টগ্রামে সম্ভাব্য ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, প্রস্তুতিমূলক উদ্যোগ এবং যৌথ সহযোগিতার রূপরেখা উপস্থাপন করেন। সভায় এমএসএফ তাদের বৈশ্বিক জরুরি স্বাস্থ্য প্রতিক্রিয়া অভিজ্ঞতা, বিশেষত এডিসবাহিত রোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, টেকনিক্যাল সাপোর্ট, প্রশিক্ষণ, নজরদারি এবং জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির বিষয় তুলে ধরে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “গত কয়েক বছর ধরে ডেঙ্গু চট্টগ্রামের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীর জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় আমরা সারা বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছি। আন্তর্জাতিক সংস্থা এমএসএফ-এর বিশেষজ্ঞ সহযোগিতা আমাদের কর্মপরিকল্পনাকে আরও বৈজ্ঞানিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করবে।” তিনি আরও জানান, চসিক মাঠপর্যায়ে মশার ঘনত্ব জরিপ, হটস্পট চিহ্নিতকরণ, লার্ভা নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় নতুন পদ্ধতি ও প্রযুক্তি বিবেচনা করছে।
সভায় এমএসএফ প্রতিনিধি দল চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে ডেটা অ্যানালাইসিস, প্রাথমিক চিকিৎসা প্রস্তুতি, ভেক্টর কন্ট্রোল স্ট্র্যাটেজি, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার সম্ভাব্য পরিকল্পনা উপস্থাপন করেন। প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ে একটি টেকসই ও গবেষণাভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ কাঠামো গড়ে তোলার আগ্রহ ব্যক্ত করেন।
মেয়র বলেন, “চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণ কেবল চসিকের একার দায়িত্ব নয়; এটি সম্মিলিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা। এমএসএফ-এর মতো আন্তর্জাতিক মানবিক স্বাস্থ্যসংস্থা পাশে দাঁড়ানো আমাদের বড় সাফল্য এবং ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত দিকনির্দেশনা।”
সভায় উপস্থিত ছিলেন এমএসএফ এর রিজিওনাল অপারেশনাল ডিরেক্টর পল ব্রকম্যান, রিজিওনাল হেলথ ডিরেক্টর ড. মার্ক শারলক, কান্ট্রি ডিরেক্টর, মাইকে হারসভোর্ট, চিফ অব হেলথ ড. কারমেনজা গালভেজ, ডেপুটি চিফ অব হেলথ, ড. রেজওয়ান মাসুম,, হেড অব ডেঙ্গু রেসপন্স দিনালি ডি জয়সা।

সভায় চসিকের পক্ষ থেকে ডেঙ্গু পরিস্থিতি, চলমান কর্মসূচি এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, টেকনিক্যাল সহযোগিতা, যৌথ কর্মসূচি এবং নাগরিকদের জন্য দ্রুত প্রতিক্রিয়াশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সম্মত হন। চসিক ও এমএসএফ-এর এই যৌথ উদ্যোগ চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের নতুন মাইলফলক সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ

আপডেট সময় : 05:08:10 pm, Tuesday, 9 December 2025