Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

ঝালকাঠিতে তাক লাগিয়েছে ভাসমান রেস্টুরেন্ট

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:44 pm, Thursday, 17 April 2025
  • 1059 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে তাক লাগিয়েছে ভাসমান রেস্টুরেন্ট

মোঃ সাগর ঢালী, ঝালকাঠি

খালের উপর দুলছে এক অভিনব রেস্টুরেন্ট। চারপাশে পানি, মাঝখানে কাঠ, ত্রিপল আর প্লাস্টিক ড্রামের মিশেলে তৈরি করা হয়েছে এক চমকপ্রদ খাবারখানা ‘মাশাআল্লাহ ভাসমান রেস্টুরেন্ট’। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতরা বাউকাঠি খালের বুকে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট এখন এলাকাজুড়ে আলোচনার শীর্ষে।

একসঙ্গে বসে প্রায় ৬০ জন মানুষ এখানে খাবার উপভোগ করতে পারেন। রেস্টুরেন্টটি ঈদুল ফিতরের দিন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর মাত্র দুই সপ্তাহের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন এই নতুন অভিজ্ঞতা নিতে।

এই রেস্টুরেন্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪০টি প্লাস্টিক ড্রাম। কাঠ ও ত্রিপল দিয়ে গড়া এই কাঠামোতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। উদ্যোক্তা সুজন জানান, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকার খাবার বিক্রি হচ্ছে।

শুরুতে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফুচকা, চটপটি ইত্যাদি আইটেম চালু করা হয়েছে। ভবিষ্যতে মেনুতে আরও নতুন খাবার যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তবে বিদ্যুতের অভাবে কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে। সুজন বলেন, “এখানে যদি বিদ্যুৎ থাকতো, তাহলে আরও অনেক কিছু করা যেত।

ছোট পরিসরের এই রেস্টুরেন্টটি এখন শুধু খাওয়ার জায়গা নয়, হয়ে উঠেছে একটি ভিন্নধর্মী বিনোদন কেন্দ্র। গ্রামের শান্ত পরিবেশ আর পানির বুকে দোল খাওয়া কাঠামোয় বসে খাওয়ার আনন্দ এক নতুন মাত্রা তৈরি করছে।

‘মাশাআল্লাহ ভাসমান রেস্টুরেন্ট’ এখন ঝালকাঠির অন্যতম ব্যতিক্রমী আকর্ষণ, যা প্রমাণ করে—সৃষ্টিশীলতা আর সাহসিকতা থাকলে গ্রামের বুকেও গড়ে উঠতে পারে শহরমুখী স্বপ্ন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

ঝালকাঠিতে তাক লাগিয়েছে ভাসমান রেস্টুরেন্ট

আপডেট সময় : 07:40:44 pm, Thursday, 17 April 2025