Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জোরালো প্রচারণায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবিকুন্নাহার শিখা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:41:48 pm, Monday, 2 February 2026
  • 32 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। সময় যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের নির্বাচনী মাঠ। ভোটারদের মন জয় করতে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী সাবিকুন্নাহার শিখা।

প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত সদর ও পাঁচবিবির বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগ করছেন তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।

জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবিকুন্নাহার শিখা বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জয়পুরহাট-১ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে, নির্বাচিত হলে তা দূর করতে আন্তরিকভাবে কাজ করবো। আমি চ্যালেঞ্জ হিসেবে বলতে চাই আমার ব্যানার গুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং খুলে নিয়ে যাওয়া হচ্ছে। কে বা কারা এসব করছে তবে বিষয়টি দুঃখজনক।

তিনি আরো বলেন, আমরা সকলে মিলে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি। একটি সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে, তাকেই যেন বিজয়ী করতে পারে।

তার প্রচারণায় স্থানীয় তরুণ সমাজ, নারী ভোটার ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা ও সংক্ষিপ্ত মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন ।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ মুহূর্তে স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে সাবিকুন্নাহার শিখার মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। অনেক ভোটারই তার সরল বক্তব্য, সাহসী অবস্থান এবং সরাসরি মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, জয়পুরহাট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা ততই জমে উঠছে। শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায়, সে দিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

জোরালো প্রচারণায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবিকুন্নাহার শিখা

আপডেট সময় : 02:41:48 pm, Monday, 2 February 2026