Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

জণগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিং করলে লাভ হবে না.. আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:23:17 pm, Saturday, 24 January 2026
  • 47 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

গণতন্ত্রের ক্রান্তিলগ্নে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ও রেখেছে। এবার দেশনায়ক তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। গতকাল শুক্রবার বিকালে ৪১ নং পতেঙ্গা ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমীর খসরু চরবস্তি, বিজয়নগর, ফুলছড়ি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী ও তরুণের অংশগ্রহণ ছিল।
খসরু বলেন, জনগণ আজ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারছে। তাদের সংসদ নির্বাচন করতে পারছে, তাদের সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকারের জনগণের কাছে সচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে
এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে নির্দ্বিধায় মানুষ থাকতে পারবে, চলতে পারবে, স্কুল-কলেজ, হাসপাতালে যেতে পারবে। নির্ভয়ে জীবনযাপন করতে পারবে।
তিনি বলেন, বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। জীবনের নিরাপত্তা ছিল না। তারা আশা করছে নির্বাচিত সরকার আসলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মাঝে উৎফুল্লতা দেখা যাচ্ছে।
একটা রাজনৈতিক দলের পোস্টাল ভোট নিয়ে বিতর্কের বিষয়ে খসরু বলেন, জণগণের ওপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। সবাইকে আহ্বান করছি অন্য পন্থা বাদ দিয়ে জনগণের কাছে যান, আস্থা অর্জন করেন-এটাই তো গণতন্ত্র জণগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিং করলে তো লাভ হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন ও সদস্যসচিব মো. আজম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জণগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিং করলে লাভ হবে না.. আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপডেট সময় : 12:23:17 pm, Saturday, 24 January 2026