Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:54 pm, Monday, 28 April 2025
  • 248 বার পড়া হয়েছে

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা চসিকের অন্যতম অঙ্গীকার। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সোমবার (২৮ এপ্রিল) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক কায়সার নিলুফার কলেজের গভর্নিং বডির সভা এবং পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চসিক পরিচালিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে, সে জন্য তাদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা দিতে হবে। এজন্য প্রয়োজন হলে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষাসামগ্রী সরবরাহ এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নেও অধিক গুরুত্ব প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, “শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষা ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।”

সভায় মেয়র শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠা। আমরা চাই, চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নগরীর মধ্যে আদর্শ হয়ে উঠুক।”

সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 08:43:54 pm, Monday, 28 April 2025