Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের

  • Reporter Name
  • আপডেট সময় : 04:12:44 pm, Sunday, 19 April 2026
  • 19 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের’ সদস্যরা।

রবিবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডের ডালিয়া কুঞ্জে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ক্লাবের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠান এবং নিজেদের পরিচিতি তুলে ধরেন। একইসঙ্গে প্রতিষ্ঠাকাল থেকে এভিয়েশন ক্লাবের কর্মকাণ্ড বিষয়েও প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি ক্লাবের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এভিয়েশন ক্লাব কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী এভিয়েশন ক্লাবের কর্মকর্তাদের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আপনাদের বক্তব্যে প্রতীয়মান হয়েছে এভিয়েশন ক্লাব নিছক কোনো পেশাজীবী সংগঠন নয়। আপনারা এর কর্মকাণ্ডকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে গেছেন। সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে মানবসেবায় আপনাদের যে কাজ ও আগ্রহ, এটা শুনে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমি ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনাদের অগ্রযাত্রায় আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আসিফ চৌধুরী বলেন, চট্টগ্রাম এভিয়েশন ক্লাব একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনকে আমরা একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিয়েছি। সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও ঐক্যের মাধ্যমে আমরা একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।

সৌজন্য সাক্ষাৎকালে এভিয়েশন ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ্রকান্তি সেন শর্মা, একরামুল ইসলাম, মাহবুবুল ইসলাম রাজীব, মনজুরুল আলম, আনোয়ার সিদ্দিকী, মনোজিৎ সেনগুপ্তা, মনজুর মোরশেদ, শাহাদাত হোসেন, রিজওয়ানুল ইসলাম, সুমিত বিশ্বাস, মাইনুল ইসলাম, এসএম তানভীর আলম, তারেক হাসান, শাম্মী আক্তার, ফারিয়া মঞ্জুর, ফারজানা আক্তার, তাসনিম ফারহানাজ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের

আপডেট সময় : 04:12:44 pm, Sunday, 19 April 2026