Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাজীপুরে ২ মহাসড়কে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের তিন ঘন্টা অবরোধ  

  • Reporter Name
  • আপডেট সময় : 03:05:32 pm, Tuesday, 11 March 2025
  • 177 বার পড়া হয়েছে

গাজীপুরে ২ মহাসড়কে  বিক্ষুব্ধ পোশাক  শ্রমিকদের তিন ঘন্টা অবরোধ  

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার 
গাজীপুরে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন এবং কারখানার  শ্রমিককে মারধরের প্রতিবাদে  ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার -১১ মার্চ-  সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ২ মহা- সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।  শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে তিন ঘণ্টা পর দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, 
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার -১১ মার্চ- সকাল ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে  কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়  গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১০ টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 
গ্লোবাস কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, আমাদের কারখানার শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করে। এসময় সব শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। 
পার্শ্ববর্তী মন্ট্রিমস লিমিটেড  কারখানার শ্রমিক নাজমা আক্তার  বলেন মৌচাকের একটি কারখানায় ঝামেলার কারণে কিছু শ্রমিক আমাদের কারখানার সামনে আসে। সকাল ৯ টার দিকে আমাদের কারখানা ছুটি  দিয়েছে ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। সকাল ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ২ মহাসড়কে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের তিন ঘন্টা অবরোধ  

আপডেট সময় : 03:05:32 pm, Tuesday, 11 March 2025