Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

  • Reporter Name
  • আপডেট সময় : 08:51:40 pm, Tuesday, 5 May 2026
  • 12 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত,
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে পুলিশ আটক করেছে । মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি ও কেরানীর টেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির বেশ কিছু শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষ ও গোপন সুড়ঙ্গপথের  পুলিশ সন্ধান পেয়েছে।
পুলিশ সূএে জানা যায় , মাজার বস্তিতে মাদকবিরোধী ‘ম্যারাথন’ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে তল্লাশি শুরু হয়। এ সময় বস্তির ভেতরে মাদক কেনাবেচা ও সেবনের জন্য তৈরি করা বেশ কিছু বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের খোঁজ পাওয়া যায়। এসব কক্ষের সঙ্গে সংযুক্ত গোপন সুড়ঙ্গপথও ছিল। বাইরে থেকে তালাবদ্ধ এসব কক্ষের তালা ভেঙে ভেতরে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সমাজের নামী-দামি ব্যক্তিরা এসব কক্ষে মাদক সেবন করতে আসেন।
অভিযানে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গনমাধ্যমকে জানান, তার থানা এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তার এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকে  বলেন, মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রির স্পটগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

আপডেট সময় : 08:51:40 pm, Tuesday, 5 May 2026