Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা

গাজীপুরে বেতন না দেওয়াই  কারখানার  ডিএমডিকে পেটালেন শ্রমিকরা -গ্রেফতার ৭।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:01 am, Sunday, 1 December 2024
  • 320 বার পড়া হয়েছে

গাজীপুরে বেতন না দেওয়াই  কারখানার  ডিএমডিকে পেটালেন শ্রমিকরা -গ্রেফতার ৭।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে  বন্ধ হওয়া একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করাই  উপ-ব্যবস্থাপনা পরিচালক -ডিএমডি- রাফি মাহমুদকে পেটানোর অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন সাতজন।
গ্রেফতারকৃতরা   হলেন- নওগাঁ জেলার  পত্নীতলা উপজেলার মাহমুদপুর গ্রামের নয়ন বাবু -৩৫- কাজল হোসেন -৩২- কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাজীব মিয়া -৪২- সিরাজগঞ্জ জেলার  কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া গ্রামের রুবেল রানা -২৮- কুড়িগ্রাম জেলার  রাজারহাট উপজেলার রতিল গ্রামের আশরাফ আলী -৫৪- রংপুর সদর উপজেলার ধাপকেল্লা বন্দর গ্রামের খাদেমুল ইসলাম -৩৭- ও মুন্সিগঞ্জ জেলার  টুঙ্গীবাড়ী উপজেলার দ্বিপারা গ্রামের শাহিন দেওয়ান -৫২-।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে  কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মাহামুদ জিনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। বিভিন্ন সংকটের কারণ দেখিয়ে ৯ অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক, বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে ২৮ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে কারখানার সামনে আসতে থাকেন শ্রমিকরা। কিন্তু এর মধ্যেই পাওনা পরিশোধ করা হবে না জানিয়ে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে মালিকপক্ষ কারখানাটির সামনে এসে শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে কথা বলে।
এসময় ক্ষুব্ধ শ্রমিকরা মালিকপক্ষের লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়েন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে শ্রমিকরা মালিকপক্ষের লোকজনকে কারখানার ভেতরে অবরুদ্ধ করেন। এসময় ডিএমডি রাফি মাহমুদ শ্রমিকদের শান্ত করার জন্য কথা বলতে এগিয়ে যান। একপর্যায়ে শ্রমিকরা তাকে পিটুনি দেন। এতে আহত হন তিনি। রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় রাফি মাহমুদ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেফতার সাতজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার

গাজীপুরে বেতন না দেওয়াই  কারখানার  ডিএমডিকে পেটালেন শ্রমিকরা -গ্রেফতার ৭।।

আপডেট সময় : 05:28:01 am, Sunday, 1 December 2024