Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

গাজীপুরে থানা ও কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া ।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:54:19 pm, Tuesday, 10 June 2025
  • 500 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত , গাজীপুর প্রতিনিধি:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, “পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে থানায় মামলা ও জিডি নিতে অনীহা থাকায় আমরা একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছি। এ প্রকল্পের মাধ্যমে মামলার আবেদন ও জিডি অনলাইনে করার সুযোগ রাখা হয়েছে। ইতিমধ্যে সিলেটে এ কার্যক্রম শুরু হয়েছে, ধীরে ধীরে সারা দেশেই তা চালু করা হবে। এতে সাধারণ মানুষকে আর থানায় যেতে হবে না, হয়রানিরও সুযোগ কমে যাবে।”
 মঙ্গলবার(১০ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “থানার ভেতরে রিমান্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কাঁচঘেরা কক্ষ নির্মাণ করা হবে, যাতে অন্যরা পর্যেবক্ষণ করতে পারে আসামিদের সঙ্গে কোনো অমানবিক আচরণ করা হচ্ছে কিনা।
পুলিশের দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে কোনো দুর্নীতির অভিযোগে কাউকেই ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত ৮৪ জন কর্মকর্তাকে এটাচ রাখা হয়েছে এবং ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠাতে কুণ্ঠাবোধ করবো না। দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা, এটি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। একে নিয়ন্ত্রণে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যেত।
বর্তমানে বিভিন্ন থানায় চলমান মামলাগুলো নিয়ে তিনি বলেন, “অনেক মামলায় দোষীদের পাশাপাশি নির্দোষ মানুষও আসামি হচ্ছেন। এ কারণে তদন্তে সময় লাগছে। আমরা চেষ্টা করব, যাতে দোষীরা শাস্তি পায় এবং নির্দোষ কেউ যেন কোনো অবস্থায় সাজা না পান।
গাছা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে পৌঁছেই তিনি কারা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর কারা রক্ষীদের সঙ্গে একান্তে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত জীবন, কাজের পরিবেশ ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।
কারাগার প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, “কারাগার শুধু শাস্তির স্থান নয়, এটি সংশোধনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যেসব বন্দি সাজাপ্রাপ্ত, তাদের আমরা সম্পূর্ণ অকার্যকর করে রাখতে চাই না। তাদেরকে দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে হবে, যেন তারা মুক্তি পেয়ে সমাজে একজন স্বনির্ভর ও উপযোগী মানুষ হিসেবে জীবন শুরু করতে পারে। এতে যেমন অপরাধ পুনরাবৃত্তির হার কমবে, তেমনি তারা হয়ে উঠবে দেশের সম্পদ।
তিনি আরও বলেন, “কারাবন্দিদের জীবন মানোন্নয়নে সরকার ইতিমধ্যে কারাগারভিত্তিক প্রশিক্ষণ ও মানসিক পুনর্বাসন কর্মসূচি চালু করেছে। এ কার্যক্রম আরও বিস্তৃত ও যুগোপযোগী করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

গাজীপুরে থানা ও কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া ।

আপডেট সময় : 06:54:19 pm, Tuesday, 10 June 2025