Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

গাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:22:46 pm, Monday, 2 June 2025
  • 282 বার পড়া হয়েছে

গাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
‘‘দুধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’’ স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তায় এর গুরুত্ব, খামারিদের যথাযথ সম্মান প্রদর্শন এবং ডেইরি শিল্পের অর্থনৈতিক ভূমিকা তুলে ধরতেই এই বিশেষ  আয়োজন করা হয়। এ দিবসকে ঘিরে দিনব্যাপী কর্মসূচিতে ছিল র‌্যালি, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং সচেতনতামূলক সেশন। এ উপলক্ষে সোমবার   বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত গাজীপুরের কাউলতিয়ায় অবস্থিত ‘টেকনোলজি ভিলেজ’ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।
পরে সেখানে প্রাইমারী শিক্ষার্থীদের মিল্ক ফিডিং এবং বিনামূল্যে খামারিদের দুধের গুণাগুণ পরীক্ষা করা হয়। এ দিবসকে উৎসবমূখর করে তুলতে বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণিল পদযাত্রা বের করা হয়। র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ (এফভিএমএএস) এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম এর যৌথ আয়োজনে এবং এলডিডিপি এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ দুগ্ধ দিবসের উপর একটি  আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফভিএমএএস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।  আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এর কনভেনর ড. সফিউল আহাদ সরদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
তারা দুধের পুষ্টিগুণ, খামার পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরে বাংলাদেশের দুগ্ধ চাহিদা পূরণে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মোর্শেদুর রহমান। তিনি দুধকে “দুধের চেয়েও বেশি কিছু” হিসেবে আখ্যা দিয়ে এর সামাজিক, ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্ব গভীরভাবে বিশ্লেষণ করেন। তাঁর উপস্থাপনায় দুধের উৎপত্তি, ঐতিহ্য, পুষ্টিগুণ ও তাৎপর্য চিত্রসহ তথ্যনির্ভরভাবে তুলে ধরা হয়। তিনি দুধের ঔষধি গুণ, খাদ্য নিরাপত্তায় এর অবদান এবং গাকৃবির এফভিএমএএস অনুষদে স্থাপিত বিশ্বমানের ল্যাব ও গবেষণার কথা উল্লেখ করেন। পাশাপাশি, পরিবেশবান্ধব টেকসই দুগ্ধ উৎপাদনে “ডেইরি নেট জিরো” উদ্যোগের প্রসঙ্গও তুলে ধরেন। পরে  অনুষ্ঠানে ড. আহাদ সরদার দুধের পুষ্টিগুণ, নিরাপদ দুগ্ধ উৎপাদন, দেশের দুগ্ধ শিল্পের সম্ভাবনা এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। সেমিনারের  প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গবেষণা ও দেশের অর্থনৈতিক ক্ষেত্রে দুগ্ধ শিল্পের গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। উপাচার্য বলেন, ‘‘দুধ শুধু একটি খাদ্য নয়, এটি একটি সম্পূর্ণ পুষ্টির উৎস। আমাদের দেশের পুষ্টি পরিস্থিতি বিবেচনায় আমরা দেখছি, এখনো বহু মানুষ অপুষ্টিতে ভুগছে। দুধের সাশ্রয়ী ও সহজলভ্যতা এই সমস্যার একটি টেকসই সমাধান হতে পারে।’’ উপাচার্য আরো বলেন, ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমরা দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, গবাদিপশুর উন্নত জাত এবং দুগ্ধ ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি চালুর মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’’ এছাড়া গাকৃবির শিক্ষার্থীদের মধ্যে দুগ্ধ খাত নিয়ে গবেষণার আগ্রহ সৃষ্টি এবং এর মাধ্যমে নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

গাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

আপডেট সময় : 09:22:46 pm, Monday, 2 June 2025