Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুর রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে মাদ্রাসায় পিকনিক পার্টি।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:43:04 pm, Thursday, 1 January 2026
  • 42 বার পড়া হয়েছে

তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:

জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন ও এক দিনের সরকারি ছুটির দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিল্যা ইটালী এস ইউ মাদ্রাসায় পিকনিক পার্টি ও ভোজ আয়োজনের অভিযোগ উঠেছে।

বুধবার(৩১ ডিসেম্বর ) দুপুর আনুমানিক ১টার দিকে মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির নেতৃত্বে এ ভোজ অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ছুটির দিনে মাদ্রাসা প্রাঙ্গণে রান্নাবান্না ও খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। সকাল থেকেই সেখানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওই মাদ্রাসার কৃষি বিষয়ের শিক্ষক মিজানুর রহমান উচ্চতর গ্রেড লাভ করেন। গ্রেড প্রাপ্তির প্রায় ১৫ মাস পর বুধবার তার অর্থায়নে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ভোজ অনুষ্ঠানের আয়োজন করে।
ভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন মাহফু, সহকারী শিক্ষক নওফেল, এনামুল হক, অভিভাবক সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষক।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির নির্দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার জানায়, বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন মাহফু বলেন, “শিক্ষক মিজানুর রহমানের উচ্চতর গ্রেড প্রাপ্তি উপলক্ষে খাওয়ার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি আমরা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজাতেও অংশ নিয়েছি।”
তবে এ বিষয়ে শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক চলছে। সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। অথচ সকাল থেকেই দেখি মাদ্রাসায় রান্নাবান্নার উৎসব। পরে তারা খাওয়া-দাওয়া শুরু করে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মাদ্রাসা মাঠে লোক দেখানো গায়েবানা জানাজা দেওয়া হয়। শুনেছি বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের বাঁচাতে দেড়টার দিকে জানাজা করা হয়, যা অনৈতিক।”
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, সরকারি ঘোষণায় আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এদিন মাদ্রাসা খোলার কোনো আইনগত ভিত্তি নেই। একজন শিক্ষকের আয়োজনে পিকনিক হয়েছে বলে জানতে পেরেছি। পরে আবার গায়েবানা জানাজা করেছে বলেও শুনেছি।

তিনি আরও বলেন, একদিকে সরকারি ছুটির দিনে পিকনিক করে সরকারের নির্দেশ অমান্য করা হয়েছে, অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই গায়েবানা জানাজা করে অনৈতিকতার পরিচয় দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা সুপারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রাষ্ট্রীয় শোকের দিনে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুর রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে মাদ্রাসায় পিকনিক পার্টি।

আপডেট সময় : 01:43:04 pm, Thursday, 1 January 2026