Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:14:42 pm, Sunday, 15 March 2026
  • 29 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ডি.জি.এফ (দুর্যোগ সহায়তা তহবিল) এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা পেয়ে অনেক উপকারভোগী স্বস্তি প্রকাশ করেন।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, প্রথমে বরাদ্দকৃত তালিকায় উপকারভোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৩৫৩ জন। তবে পরবর্তীতে সংশোধিত তালিকায় সেই সংখ্যা কমে ৭৭১ জনে দাঁড়ায়। হঠাৎ করে তালিকা সংশোধনের কারণে অনেকেই বাদ পড়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, “সংশোধিত তালিকায় যারা বাদ পড়েছেন, তাদের বিষয়টি নিয়ে আমরা উপজেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। উপজেলা কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, এটি রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী সংশোধন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা শুধু সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকা বাস্তবায়ন করেছি।”
চাল বিতরণ কার্যক্রম চলাকালে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম দরিদ্র মানুষের জন্য বিশেষ করে ঈদের সময় বড় সহায়ক হয়ে দাঁড়ায়।
ইউ পি সদস্য শান্তি রাম সিকদার জানান, তালিকা থেকে কিছু মানুষ বাদ পড়ায় তাদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেলেও তারা আশা করছেন ভবিষ্যতে সরকার আরও বেশি মানুষের জন্য সহায়তা বরাদ্দ করবে।
উপকারভোগীরা জানান, ঈদের আগে এই চাল পাওয়ায় তাদের পরিবারের খাদ্যসংস্থানে কিছুটা স্বস্তি এসেছে এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন

আপডেট সময় : 04:14:42 pm, Sunday, 15 March 2026