Dhaka , Saturday, 6 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হলেন ড. মুহিবুল্লাহ শাহিন গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড ২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাঞ্চন সেতুর টোল আদায় ১২-১৩ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:21:29 pm, Saturday, 29 April 2023
  • 268 বার পড়া হয়েছে

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়নগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল প্লাজায় প্রতিদিন পরিবহনগুলো থেকে কমপক্ষে ১২ – ১৩ লাখ টাকার টোল আদায় করা হচ্ছে। অভিযোগ উঠেছে ইঞ্জিনিয়ার আবির টোলের আদায়কৃত টাকার সিংহভাগ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে।
সওজের দাবি, সরকারের সিদ্ধান্তেই টোল আদায় করা হয় সেতু থেকে। অনিয়ম, দুর্নীতি আর স্থানীয় সরকারদলীয় ব্যক্তিবর্গকে চাঁদা দিয়ে অব্যাহত রাখা হয়েছে টোল আদায় । এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবলীগ নেতা জানান, সেতু থেকে স্থানীয় ৮/১০ জন নেতা মাসিক হারে টাকা পেয়ে থাকেন। সেতু ও সেতুসংলগ্ন রাস্তাঘাট মেরামতে নেই যথাযথ উদ্যোগ। ব্যস্তবহুল ঢাকা-বাইপাস রুটে যানবাহনের বাড়তি চাপ আর টোল আদায়ে ধীরগতির কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন পণ্যবাহী পরিবহনের চালকসহ যাত্রী সাধারণ।

রূপগঞ্জের শীতলক্ষা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতুতে টোল আদায়ের কারণে যানজট সব সময় লেগেই থাকে। ধীর গতির এ টোল আদায়ের কারণে যানজটে জনদূ্র্ভোগ চরমে পৌছেছে। শীতলক্ষা নদীর কাঞ্চন সেতুর কাছাকাছি রয়েছে আরও ৩টি সেতু। সেগুলোর মধ্যে রয়েছে মুড়াপাড়া এলাকায় গাজী সেতু, তারাব এলাকায় সুলতানা কামাল সেতু ও কাচঁপুর এলাকায় কাচঁপুর সেতু। এসব সেতুতে কোন টোল আদায় না হলেও শুধু কাঞ্চন সেতুতে টোল আদায় করা হচ্ছে গত ১৩ বছর ধরে। আর এ কারণে স্থানীয় লোকজন এ টোল আদায় বন্ধ করতে সরকারের কাছে আবেদন, প্রতিবাদে মানববন্ধন করলেও কাজের কাজ কিছু হয়নি। কাঞ্চন সেতুর এ টোল আদায় বর্তমানে পাবলিক প্রাইভেট পারটনাশীপ (পিপিপি) প্রকল্পে ন্যাস্ত হওয়ায় টোল আদায়ে ধীরগতি ও জন দূরভোগ চরমে পৌছেছে। টোল আদায়ের কারনে সেতুর উভয়পাশে যানজট ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত চলে যায়। সব থেকে বেশী দূর্ভোগে পরতে হয় এম্বুলেন্স, স্কুলগামী পরিবহন ও জরুরী কাজে বের হওয়া লোকজনের। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-বাইপাস সড়ক নামে ৪৮ কিলোমিটার রাস্তাকে কাঞ্চন সেতুর মাধ্যমে যুক্ত করা হয়। চট্টগ্রাম বন্দর ও সিলেটের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সরাসরি সংযোগ স্থাপনের জন্য সেতুটি নির্মাণ করা হয়। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় ১০ বছর পর্যন্ত টোল আদায় করার কথা বলা হয়েছিল বলে সওজের একটি সূত্র থেকে জানা গেছে। সে অনুযায়ী ২০১৬ সালে সেতুটির টোল আদায়ের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও টোল আদায় এখনও চলছে। উত্তরাঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্বোধনকালীন সময় থেকে বর্তমানে এ রুটে যান চলাচল বৃদ্ধি পেয়েছে ৩০ গুণ। দিনে অন্তত ১৬/১৭ হাজার যানবাহন এ রুটে চলাচল করে বলে জানা যায়। এরমধ্যে ট্রাক, বড় ট্রেইলর, কাভার্ডভ্যান এর সংখ্যা বেশী। শীতলক্ষ্মা নদীর ওপর রাজধানী ঢাকায় প্রবেশের জন্য চারটি সেতু নির্মাণ করা হয়েছে। সেগুলো হল মুড়াপাড়া এলাকায় গাজী সেতু, তারাব এলাকায় সুলতানা কামাল সেতু, কাঞ্চন এলাকায় কাঞ্চন সেতু ও কাচঁপুর এলাকায় কাচঁপুর সেতু। এসব সেতুর মধ্যে শুধু কাঞ্চন সেতুতেই মেয়াদ উত্তীর্ণ্যের পরও টোল আদায় করা হচ্ছে। টোলের নির্ধারিত সময়সীমা পার হলেও বন্ধ হয়নি টোল আদায় প্রথা। প্রতিদিন বড় ট্রেইলার থেকে ৩২৫ টাকা, ট্রাক থেকে ১৩০ টাকা, বাস থেকে ১২৫ টাকা হারে ১১টি ক্যাটাগরির পরিবহণ থেকে টোল আদায় করা হচ্ছে।
রূপগঞ্জের ভূলতা এলাকার রবিউল ইসলাম বলেন, তারা রোজ কাঞ্চন সেতুর টোল পার হয়ে বসুন্ধারায় যেতে হয়। টোল প্লাজার এ জ্যাম এর কারণে প্রতিদিন ২/৩ ঘন্টা নষ্ট হয়। এ ব্যাপারে পিপিপি প্রজেক্টের কাঞ্চন সেতুর টোল আদায় প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী আবিরের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হয়। ওনি সাংবাদিকদের নাম্বার জানতে পারলে ফোন কেটে দেন।

পুলিশের এএসআইব নাজমুল বলেন বাস্তব হলো গাড়ির চাপ বেশি।

ধীর গতিতে টোল আদায় করা ছাড়াও টোল প্লাজার উভয় পাশের সরু রাস্তার কারণ। এদিকে নির্মাণ কাজ চলমান। ঢাকা-বাইপাশ এক্সপ্রেসওয়ে সড়কটি নির্মাণ হলে এ যানজট আর থাকবে না। কাঞ্চন সেতু এলাকার ট্রাফিক ইন্সপেক্টর জুলহাস বলেন, প্রায় সময়ই কাঞ্চন সেতু এলাকা থেকে যানজট সৃষ্টি হয়ে ভয়াবহ আকার ধারণ করে। যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়।এ ব্যাপারে নারায়নগঞ্জ সড়ক বিভাগের নিরবাহী প্রকৌশলী শাহানা ফেরদৌন বলেন, দশ বছর টোল আদায়ের পর আর টোল আদায় না করার কথা সঠিক নয়। সরকারের সিদ্ধান্তেই টোল আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত টোলের বাইরে বাড়তি টোল নেয়ার কোনো সুযোগ নেই সুতরাং কাউকে চাঁদা দেয়ার প্রশ্নই ওঠে না। কাঞ্চন সেতুর টোল আদায় পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) প্রকল্পের আওতায় তাদের লোকবল দিয়ে আদায় করে তা শতভাগ সরকারী রাজস্ব খাতে জমা হচ্ছে। ২০২৫ সালে হাইওয়ে রাস্তার কাজ শেষ হলে এখানে টোল আদায় থাকবে না, তবে ঢাকা বাইপাস রোডের টোল আদায় হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর

কাঞ্চন সেতুর টোল আদায় ১২-১৩ লাখ টাকা

আপডেট সময় : 07:21:29 pm, Saturday, 29 April 2023