Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  • Reporter Name
  • আপডেট সময় : 01:10:17 pm, Sunday, 26 April 2026
  • 26 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে- এটিই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্দেশ।

শনিবার দুপুরে রাঙ্গামাটি জেলার দুর্গম বরকল উপজেলা পরিদর্শনকালে বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান এ মন্তব্য করেন।

বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকার পরিবার মাত্র ৭ হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষা দিতে না পারার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল। বিষয়টি জানতে পেরে মন্ত্রী দীপেন দেওয়ান অত্যন্ত ব্যথিত হন এবং তাৎক্ষণিকভাবে ইশিকার পরীক্ষার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, ইশিকা অবশ্যই এ বছর পরীক্ষা দেবে। তার স্বপ্ন পূরণে যা প্রয়োজন আমরা তা করব। মন্ত্রী দীপেন দেওয়ান এমপি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এর অভিপ্রায় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে।

মতবিনিময় সভায় মন্ত্রী ঘোষণা করেন যে, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে অর্থের অভাবে পরীক্ষা দিতে না পারার মতো ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

নিজের জীবনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, আমিও তোমাদের মতো সাধারণ ছাত্র ছিলাম, সেখান থেকে কঠোর পরিশ্রম করে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলাম। তোমরাও পারবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমি এবং সরকার তোমাদের পাশে আছি।

উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্য ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

আপডেট সময় : 01:10:17 pm, Sunday, 26 April 2026