Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় : 12:02:25 pm, Thursday, 12 March 2026
  • 38 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শহীদ আনাস হল শাখা। কর্পোরেট প্রতিষ্ঠান ‘বি এইচ আর গ্রুপ’-এর সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হল মসজিদে সংগঠনটির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আনাস হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তামিমের পরিচালনায় ইফতার মাহফিলে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আসিবুর রহমান, আইন সম্পাদক আমিনুর রহমান, সাবেক আন্তর্জাতিক সম্পাদক হাসানুল বান্না অলী এবং এইচআরএম (HRM) সম্পাদক রায়হান জামিলসহ ক্যাম্পাসের ৫টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রশিবিরের হল পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময়, ছাত্রশিবিরের অফিস সম্পাদক আসিবুর রহমান বলেন, “আমার বিশ্বাস আমরা এখানে অনেকেই কোরআন পড়তে জানি না কিংবা আজ 21 টি রমজান চলে গেল একদিনও খুলে দেখা হয়নি। কিন্তু মহান রাব্বুল আলামিন বারো মাসের মধ্যে রমজান মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, কারণ এ মাসেই কোরআন নাজিল হয়েছে। সকল নবী-রাসূল সম্মানিত, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষভাবে সম্মানিত হয়েছেন তাঁর ওপর কোরআন নাজিল হওয়ার কারণে। আবার সব রাতের মধ্যেও লাইলাতুল কদরের বেজোড় রাতগুলো মর্যাদাপূর্ণ, কারণ এসব রাতেই কোরআন নাজিল হয়েছিল।”

তিনি আরও বলেন, “তাই আমাদের জীবনের প্রকৃত সম্মান ও মর্যাদা আসবে তখনই, যখন আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলতে পারব। কোরআন শুধু তিলাওয়াত করার গ্রন্থ নয়, এটি আমাদের জীবন পরিচালনার দিশারি। যদি আমরা কোরআনকে বুঝে পড়ি, তার শিক্ষা নিজেদের জীবনে ধারণ করি এবং সমাজে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন যেমন আলোকিত হবে, তেমনি আমাদের সমাজ ও রাষ্ট্রও কল্যাণের পথে এগিয়ে যাবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

আপডেট সময় : 12:02:25 pm, Thursday, 12 March 2026