Dhaka , Wednesday, 8 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট উন্মোচন মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর সাভারে হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত।  চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন ফতুল্লার কারখানায় মেশিনে হাত ঢুকে শ্রমিকের মৃত্যু রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩জনকে কুপিয়ে জখম,থানায় মামলা মধুপুরে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার স্কুল থেকে ঝরে পড়ছে শিশুরা—তবে কী স্বপ্ন হারাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু র‌্যালি-আলোচনা-বৃক্ষরোপণে পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও দুই দিনের টানা বর্ষণে নগরীতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা, নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন

আমতলীতে ব্রিজ ভেঙে ৯জন নিহত হওয়ার ঘটনায় মেলেনি ব্রীজ নির্মাণের নথি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:42:18 pm, Friday, 2 August 2024
  • 170 বার পড়া হয়েছে

আমতলীতে ব্রিজ ভেঙে ৯জন নিহত হওয়ার ঘটনায় মেলেনি ব্রীজ নির্মাণের নথি।।

সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
   
বরগুনার আমতলী উপজেলায় ব্রীজ ভেঙে ৯ জন নিহতের ঘটনায় ব্রীজ নির্মাণ সংশ্লিষ্ট নথিটি তলব করেও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এতে সেতু নির্মাণের গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা,তা বের করতে পারেনি তদন্ত কমিটি। আর এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নথি সরবরাহে দায়িত্বরতদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি।
অপরদিকে ভেঙে যাওয়া সেতু নির্মাণ সংশ্লিষ্ট নথির খোঁজ পেতে আরেকটি তদন্ত কমিটি গঠন করছে বরগুনা এলজিইডি বিভাগ। তবে তদন্ত কমিটি গঠন করলেও গুরুত্বপূর্ণ নথিটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এ কারণে সচেতন নাগরিকদের ধারণা সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত হয়নি অথবা অন্য কোনো অনিয়ম করায় গায়েব করা হয়েছে সেতু নির্মাণ সংশ্লিষ্ট এ নথি। 
বরগুনা সচেতন নাগরিক কমিটির -সনাক- সদস্য তারিক বিন আনসারী সুমন বলেন, একটি গুরুত্বপূর্ণ নথি- কাগজপত্র অথবা প্রমাণ তখনই লোপাট হয়ে যায় যখন সেখানে কোনো অপরাধ সংগঠিত হওয়ার বিষয় থাকে। নথিটি যদি গায়েব হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় এখানে বড় ধরনের কোনো অপরাধ সংগঠিত হয়েছে, তা না হলে এটি গায়েব হওয়ার কোনো প্রশ্নই আসে না। অপরাধ ঢাকতেই সাধারণত তথ্য গোপন করা হয়- অথবা মিথ্যার আশ্রয় নেওয়া হয়। সব কিছু সঠিক থাকলে সত্য প্রকাশে কোনো বাঁধা থাকবে বলে আমি মনে করি না। 
সরেজমিনে তদন্ত শেষে সেতু ভেঙে পড়ার বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, সেতু ভেঙে পড়ার কারণ উদঘাটন করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে সেতু নির্মাণের নথিটি আমরা পাইনি। এ কারণে সেতুটি নির্মাণে গুণগত মান সঠিক ছিল কিনা তা আমরা তদন্ত কমিটি নিশ্চিত হতে পারিনি।
এছাড়া দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে- প্রতিবেদনে মাইক্রোবাস চালকের দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণ এবং যাত্রীদের অসতর্কতা, পাশাপাশি সকল সেতু ন্যূনতম গার্ডার ব্রিজে উন্নীত করা- দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ করা। কাজের গুণগত মান বজায় রাখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। 
সেতু নির্মাণ সংশ্লিষ্ট নথির বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সেতু ভেঙে পড়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য মো. মেহেদী হাসান খান বলেন, আমাদের কাছে ভেঙে পড়া ওই সেতু নির্মাণের নথি চাওয়া হয়েছে। তবে ১২ থেকে ১৩ বছর আগের হওয়ায় নথিটি খুঁজে পাওয়া যায়নি। নথি গায়েব হওয়ার কোনো প্রশ্নই আসে না। নথি খুঁজে বের করতে সিনিয়র সহকারী প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি করেছি। তারা নথি খুঁজে বের করার কাজ করছেন। তবে এখনও নথি খুঁজে পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। নথি খোঁজার কাজ চলমান রয়েছে, খোঁজ পেলেই তদন্ত কমিটির কাছে তা হস্তান্তর করা হবে। 
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন- আমতলী সেতু ভেঙে নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন আমরা বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। তদন্ত কমিটি এ প্রতিবেদনে কারণ উল্লেখসহ কিছু সুপারিশ দিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি সেতু ভেঙে নিহত ৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছি। অনুদানের অর্থ পেলেই নিহতদের পরিবারকে তা বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে গত ২২ জুন বরগুনার আমতলী উপজেলার হলদিয়ার চাওড়া নামক এলাকার একটি সেতুর মাঝের অংশ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে ওই মাইক্রোবাসে থাকা কনে পক্ষের ৯ জন যাত্রী পানিতে ডুবে নিহত হন। পরে এই দুর্ঘটনার কারণ উদঘাটন করতে বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসকে আহ্বায়ক করে ওই দিন রাতেই ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন বরগুনা জেলা প্রসাশন। পরবর্তী সময়ে সেতু ভেঙে নিহতের ঘটনার সঠিক কারণ উদঘাটন করতে তদন্ত শুরু করেন ওই কমিটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা

আমতলীতে ব্রিজ ভেঙে ৯জন নিহত হওয়ার ঘটনায় মেলেনি ব্রীজ নির্মাণের নথি।।

আপডেট সময় : 12:42:18 pm, Friday, 2 August 2024