Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

আধুনিক কেনাকাটার নতুন ঠিকানা কনকর্ড মুইন স্কয়ারে’র যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 05:34:40 pm, Thursday, 29 January 2026
  • 24 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ চট্টগ্রামে উদ্বোধন করতে যাচ্ছে একটি আধুনিক ও সুপরিকল্পিত শপিং কমপ্লেক্স—‘কনকর্ড মুইন স্কয়ার শপিং মল’। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর প্রবর্তক মোড় সংলগ্ন নাসিরাবাদে এ শপিং মলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন কনকর্ড গ্রুপের হেড অব বিজনেস মামুন আব্দুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন ভূমির মালিক মুঈন উদ্দিন ফারুখ, নির্বাহী পরিচালক ফয়সাল আহমেদ, হেড অব অপারেশন মোহাম্মদ ফয়সাল ইসলাম, কনকর্ড মুইন স্কয়ারের এডহক কমিটির সেক্রেটারি কামরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে কনকর্ড গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক নকশা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে নির্মিত এই শপিং মল চট্টগ্রামের বাণিজ্যিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন। গ্যালাক্সি-স্টাইলের এই আয়োজনকে ঘিরে থাকছে নান্দনিক আলোকসজ্জা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কনকর্ড মুইন স্কয়ার শপিং মলে রয়েছে সুপরিকল্পিত ফ্লোর লেআউট, প্রশস্ত ও পৃথক পার্কিং সুবিধা, উচ্চগতির লিফট, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যাকআপ সিস্টেম এবং উন্নতমানের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। এসব সুবিধার সমন্বয়ে এটি ব্যবসায়ী ও ক্রেতা-দর্শনার্থীদের জন্য একটি প্রিমিয়াম বাণিজ্যিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কনকর্ড গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়, অবস্থানগত সুবিধার কারণে কনকর্ড মুইন স্কয়ার শপিং মল চট্টগ্রামের অন্যতম সম্ভাবনাময় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এটি শুধু একটি শপিং মল নয়, বরং আধুনিক নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।

অনুষ্ঠান পরিচালনা কমিটি আশা প্রকাশ করে জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের নান্দনিক পরিবেশ, আলোকসজ্জা ও সুশৃঙ্খল আয়োজন পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে।

উল্লেখ্য, কনকর্ড গ্রুপ দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আবাসন ও অবকাঠামো খাতে দক্ষতা, আস্থা ও সুনামের সঙ্গে কাজ করে আসছে। কনকর্ড মুইন স্কয়ার শপিং মল চট্টগ্রামের বাণিজ্যিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই প্রকল্প স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, ক্রেতা-দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং চট্টগ্রামকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আধুনিক কেনাকাটার নতুন ঠিকানা কনকর্ড মুইন স্কয়ারে’র যাত্রা শুরু

আপডেট সময় : 05:34:40 pm, Thursday, 29 January 2026