
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’ পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিশ্চিত করেন, মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

























