Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের

সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় : 02:25:16 pm, Tuesday, 22 September 2026
  • 1 বার পড়া হয়েছে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিপন মিয়া (৩৫) নামের এক ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ সদস্যের উপর হামলা অভিযোগ উঠেছে।

হামলায় সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসমত উল্লাহ আহতের খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে,, কুমিল্লার মেঘনা থানার কুদরত আলীর ছেলে রিপন মিয়ার নামে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। আজ দুপুরে পুলিশ আসামির অবস্থান নিশ্চিত হয়ে বৈদ্যেরবাজারের খেয়াঘাট এলাকায় অভিযানে গিয়ে তাকে ধরতে সক্ষম হন। তবে আসামিকে ধরার সঙ্গে সঙ্গে তার সহযোগী ররবিউল্লাহ রবি,জাহাংগীর,
আনাশন,সমর আলীসহ আরও ১০ থেকে ১৫জন পুলিশের উপর ঝাপিয়ে পড়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। পরবর্তী আহত দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.মোস্তাফিজুর রহমান দিগন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আজ বিকেল আনুমানিক চারটার সময়ে দুজন পুলিশ সদস্য আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হাসমত উল্লাহ। তেমন বড় ঘটনা নয় খুব সম্ভবত ধস্তাধস্তির মতো ঘটনা ঘটতে পারে।

হামলার শিকার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসমত উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনা অস্বীকার করেছেন। বলেছেন, আসামি ধরতে গেলে আসমিরা তো একটু দৌড়ঝাঁপ করেই। আজ আসামিকে ধরতে গেলে ওই আসামি দৌড়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে গেছেন। তবে আমাদের উপর হামলার ঘটনা মিথ্যা। আমি বর্তমানে থানায় রয়েছি।

উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা তিনজন পুলিশ সদস্য খেয়াঘাট এলাকায় দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতারে গিয়েছিলাম। এসময় আসামি আমাদের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে গেছেন। তবে আমাদের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি।

হামলার বিষয়ে জানতে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনকে প্রশ্ন করা হলে তিনি ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমি এই ঘটনা সম্পর্কে জানি না। আপনি ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, একজন আসামিকে গ্রেফতার করতে গেলে সে আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে গেছেন। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান

সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২

আপডেট সময় : 02:25:16 pm, Tuesday, 22 September 2026