
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বিদেশ যাত্রীর গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাত দলের ছুরিকাঘাতে প্রবাসী মোস্তফা রহমান (৪০) ও তার ভাই কাউছার (৩৫)কে আহত করে।
পরে ৯৯৯ নাম্বারে কল দিলে রূপগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়।
পুলিশ ও ভুক্তভোগী বিদেশ যাত্রী জানান, কুমিল্লা থেকে রাতে একটি মাইক্রোবাস যোগে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর যাওয়ার উদ্দেশে রওনা হন। চলন্ত পথে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় ভোর ৪.২০ মিনিটের দিকে তাদের গাড়ির সামনে কয়েকটি মালবাহী ট্রাক ধীর গতি থাকায় ডাকাত দল তাদের গাড়িটির গতিরোধ করে। এসময় ৭/৮ জনের একটি ডাকাত দল পুলিশ পরিচয় দিয়ে প্রথমে গাড়ির চাবি নেয়।
গাড়ির চালক ও প্রবাসী যাত্রীকে চাকু, ছুরি, রামদা ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতদল প্রবাসি যাত্রী ও তার ভাইকে ছুরিকাঘাত করে আহত করে।
সৌদি প্রবাসী মোস্তফা রহমান কুমিল্লা জেলার হোমনা উপজেলার আতাবপুর ইউনিয়নের কলাগাছিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

























