Dhaka , Friday, 18 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আইনশৃঙ্খলা ও সুশাসনে গুরুত্ব দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ: বরিশালে বিশেষ সভা অনুষ্ঠিত গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির পাইকগাছায় ডব্লিউএফপি’র সড়কে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ পাইকগাছায় লবণাক্ত পানি রোধে গোলটেবিল নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পাওনা পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনা সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন মাদারীপুরে আলোচিত আইভি হত্যার এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই:- মেয়র ডা. শাহাদাত হোসেন এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চাকসুর উদ্যোগে চবিতে প্রকাশিত হলো আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’ সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত করতে নতুন সহযোগিতার প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:17:49 pm, Monday, 14 September 2026
  • 12 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পিপল-টু-পিপল যোগাযোগ বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, নগর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার সুযোগ রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করা গেলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা সম্ভব হবে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পিপল-টু-পিপল যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগর উন্নয়নে যুক্তরাজ্যের চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।

সারাহ কুক স্থানীয় পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করে ‘বটম-আপ গভর্ন্যান্স’ বা তৃণমূল পর্যায় থেকে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বাড়াতে চায় সরকার। কর্মসংস্থান সৃষ্টি, কৃষিখাত ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করে যুক্তরাজ্যের অর্থবছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। এর ফলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত করতে নতুন সহযোগিতার প্রত্যাশা

আপডেট সময় : 08:17:49 pm, Monday, 14 September 2026