
মাহবুবুর রহমান (শান্ত),
বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া দৈনন্দিন জীবন বা ব্যবসাবাণিজ্য প্রায় অচল। আর এই ভার্চুয়াল জগতে সাইবার হামলা বা অ্যাকাউন্ট সাসপেনশনের মতো অনাকাঙ্ক্ষিত সংকট সমাধানে আস্থার প্রতীক হয়ে উঠেছেন সাভারের তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান। মাত্র ১৯ বছর বয়সেই তিনি গড়ে তুলেছেন তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘ভেরোফিক্স আইটি’ (VeroFix IT)।
প্রতিষ্ঠানটি ফেসবুক-ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সার্বিক নিরাপত্তা নিয়ে নিরলস কাজ করছে। হ্যাক বা ডিজেবল হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার, বিজনেস পেজ ব্লু-ব্যাজ বা মেটা ভেরিফিকেশন এবং ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণে ‘ভেরোফিক্স আইটি’-এর দ্রুত ও নির্ভরযোগ্য সেবা এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কাজের মান ও বিশ্বস্ততার কারণে খুব অল্প সময়েই অসংখ্য ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশিষ্টজনের ডিজিটাল সম্পদ সুরক্ষার নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
নিজেদের কার্যক্রম সম্পর্কে ভেরোফিক্স আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ রাকিবুল হাসান বলেন, “এখন সামাজিক যোগাযোগমাধ্যম শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অনেকের আবেগ ও আয়ের অন্যতম প্রধান উৎস। অসংখ্য উদ্যোক্তা ও সম্মানিত ব্যক্তি আমাদের ওপর যে আস্থা রাখছেন, ডিজিটাল পরিসরে তাদের সেই সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তরুণ বয়সে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দারুণ প্রশংসিত হচ্ছেন মোঃ রাকিবুল হাসান। দেশের ডিজিটাল নিরাপত্তার প্রসারমান খাতে তার এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও বড় পরিসরে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

























