Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স

তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:56:40 pm, Saturday, 29 August 2026
  • 8 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। তদন্ত শেষে মামলার অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

মামলার বাদী আয়েশাহ আনুম ফারযাহ সানায়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত নন জানিয়ে তিনি এর বিরুদ্ধে নারাজির আবেদন করার কথা জানিয়েছেন।

বাদীর দাবি, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করার পর সাক্ষী, হুমকির অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন। কিন্তু কোনো কারণ উল্লেখ না করেই অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শাড়ি নিয়ে যে বিরোধ

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং তানজিন তিশা একজন মডেল ও অভিনেত্রী। বিভিন্ন ফ্যাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়া এবং ভ্রমণের কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানের জন্য তিশা বাদীর কাছ থেকে একটি শাড়ি নেন। পরে শাড়িটি ফেরত চেয়ে তাকে ফেসবুক মেসেঞ্জারে একাধিকবার যোগাযোগ করা হয়। তদন্তে উভয়ের মেসেঞ্জারের স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা যায়, তিশা ব্যস্ততার কারণে নিয়মিত ফেসবুক ব্যবহার না করায় কিছু বার্তা দেখেননি।

২০২৫ সালের ৫ নভেম্বর শাড়িটি ফেরত চেয়ে আবারও বার্তা পাঠান বাদী। জবাবে তিশা শাড়িটির বিষয়ে জানতে চান এবং পরে জানান, তার সাবেক ড্রাইভার শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যাওয়ায় বিষয়টি তার মনে ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য ও কথাকাটাকাটি হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শাড়ি ফেরত দেওয়ার পরও অভিযোগ

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১২ নভেম্বর বাদী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানার পর তিশা গুলশান থানা পুলিশের মাধ্যমে শাড়িটি ফেরত দেওয়ার চেষ্টা করেন। তবে বাদী সেটি গ্রহণ না করে মামলা করেন।

পিবিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে তিশা বিভিন্ন মাধ্যমে বাদীর ঠিকানা সংগ্রহের চেষ্টা করেন। পরে মামলার বিষয়টি জানার পর ২০২৬ সালের ৩১ মার্চ ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান তিনি।

তদন্ত কর্মকর্তার মতে, শাড়িটি ফেরত দেওয়ার ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়নি। একইভাবে, ২০২৫ সালের ১০ নভেম্বর তিশার পাঠানো বার্তায় শাড়ি ফেরত পাঠানোর ঠিকানা জানতে চাওয়া এবং বাদীর সুন্দর জীবন কামনা করার বিষয়টি বিবেচনায় নিয়ে হুমকির অভিযোগও প্রমাণিত হয়নি।

৯ সেপ্টেম্বর শুনানি

নথি অনুযায়ী, চলতি বছরের ২৫ মে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে ওই প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

অন্যদিকে বাদী আয়েশাহ আনুম ফারযাহ সানায়া জানিয়েছেন, তিনি আইনজীবীর সঙ্গে আলোচনা করে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করবেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছিলেন, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি অনুষ্ঠানে পরার জন্য নেওয়ার পর তিশা সেটি ফেরত দেননি। পাশাপাশি শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।

তবে পিবিআইয়ের তদন্তে এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা

তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে

আপডেট সময় : 05:56:40 pm, Saturday, 29 August 2026