Dhaka , Sunday, 2 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল কাঁচা মরিচের দামে আগুন, সাধারণ মানুষ দিশেহারা

১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:55:07 pm, Wednesday, 3 June 2026
  • 50 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং এর স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রী জানান, ২০১৬ সালে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হলেও ২০২৪ সালে তা শেষ হওয়ার পরও প্রত্যাশিত সুফল পায়নি এলাকাবাসী। ফলে এখনও অনেকাংশে জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এতে স্থানীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সিটি কর্পোরেশন সরাসরি তদারকি করবে।

এ সময় ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নের জন্য অতিরিক্ত ৩০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। খুব শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সরকারের সমন্বিত উদ্যোগে ডিএনডি এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী

আপডেট সময় : 04:55:07 pm, Wednesday, 3 June 2026