
নিউজ ডেস্ক,
ঢাকার লালবাগ এলাকায় দীর্ঘদিন ধরে দখলকৃত সরকারি খাস জমি পুনরুদ্ধার করেছে Farida Khanam-এর নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘ প্রায় দুই দশক ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল Haji Selim-এর মদিনা গ্রুপ।
এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমা ৭৭/২০২৫-এর আলোকে সহকারী কমিশনার (ভূমি) দখল পুনরুদ্ধারের জন্য নোটিশ জারি করেন। পরবর্তীতে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট দায়ের করে স্থগিতাদেশ নেয়। তবে পরবর্তীতে সরকারের পক্ষের সিভিল মামলা নিষ্পত্তির পর চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ স্থগিত করেন।
আদালতের সেই নির্দেশনার পরই জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ—কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে তা অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি এ অভিযানকে দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেন।
























