Dhaka , Monday, 8 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিতে পতেঙ্গায় টানেল দিয়ে ওয়াসার পানি, ৬৩ বছর পর পতেঙ্গায় পানি, ৩ লাখ মানুষের স্বস্তি পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান

ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:34:09 pm, Saturday, 11 April 2026
  • 38 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহের উন্নয়ন প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়ন এবং সেবার মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। । আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহ কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ওয়াসা সমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন। মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি না হয়। বিদ্যমান চ্যালেঞ্জসমূহ দ্রুত শনাক্ত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আনতে তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

তিনি শিঘ্রই ঢাকাসহ অন্যান্য বিভাগের ওয়াসার প্লান্টসমূহ পরিদর্শন করবেন এবং সার্বিক কার্যক্রম আরো কাছ থেকে দেখবেন বলে জানান।এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি, জনগণের কাছে ওয়াসার সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

আপডেট সময় : 08:34:09 pm, Saturday, 11 April 2026