Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:16:18 pm, Wednesday, 8 April 2026
  • 81 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিজিবির জোরালো হস্তক্ষেপে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক ‘প্রটেস্ট নোট’ প্রদান করা হয়েছে। একইসাথে ব্যাটালিয়ন, সেক্টর এবং রিজিয়ন সদর দপ্তরের পক্ষ থেকেও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস পিলার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম, অর্ডন্যান্স। তাঁর সাথে বিজিবির একজন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার এবং ২ জন স্টাফ অফিসার বৈঠকে অংশগ্রহণ করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, আজ বুধবার ভোর রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ধবলগুড়ি বিওপির অধীনস্থ সীমান্ত এলাকা দিয়ে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। বিএসএফের দাবি, তারা তারকাঁটার বেড়া কাটার চেষ্টা করলে টহলরত সদস্যরা বাধা দেয়। এসময় চোরাকারবারীদের সাথে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা সরাসরি গুলি চালায়। এতে আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট দাবি করেন, নিহত ব্যক্তি একজন তালিকাভুক্ত চোরাচালানকারী ছিলেন এবং তারা বিএসএফ সদস্যকে আঘাত করায় আত্মরক্ষার্থে ফায়ার করতে বাধ্য হয়েছেন। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে বিএসএফ কমান্ড্যান্ট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

আপডেট সময় : 02:16:18 pm, Wednesday, 8 April 2026